সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিভ্রাট। জিপিএসে ত্রুটির জেরে জম্মু বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। পরে যাত্রীদের অন্য একটি বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগরে যাওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো নির্ধারিত সময়ই উড়ানটি রওনা দেয়। কিন্তু জম্মু এয়ারপোর্টে কাছাকাছি আসতেই বিমানটির জিপিএসে ত্রুটি দেখা দেয়। বেশ কিছু জম্মু বিমানবন্দরের উপরেই ঘুরপাক খায় উড়ানটি। অবশেষে নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ফের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, আবহাওয়া এবং রানওয়ে পরিষ্কার থাকলেও জম্মু বিমানবন্দরে পাইলট উপযুক্ত অবতরণের জায়গা খুঁজে পাননি। বাধ্য হয়েই তাই দিল্লি ফিরিয়ে নিয়ে যেতে হয় বিমানটিকে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলেন, “দিল্লি থেকে জম্মুর উদ্দেশে রওনা দেওয়া বিমানটিকে পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনতে হয়। জিপিএসে কিছু ত্রুটি লক্ষ্য করার পরই এই সতর্কতামূলক ব্যবস্থা করা হয়। যাত্রীদের জন্য আমরা বিকল্প একটি বিমানের ব্যবস্থা করেছি। এই ধরনের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?