Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Air India

ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান! দিল্লিগামী উড়ানে লাগল আগুন, তীব্র আতঙ্ক

দিল্লি আসার পথে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৯:০৩

options
link
ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান! দিল্লিগামী উড়ানে লাগল আগুন, তীব্র আতঙ্ক zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান! দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই উড়ানে লাগল আগুন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে বিমানটির কিছুটা ক্ষতি হয়েছে। তবে যাত্রী এবং ‘ক্রু’ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।   

জানা গিয়েছে, মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ বিমানটি হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। বিকেলে দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই উড়ানটির ‘অক্জিলিয়ারী পাওয়ার ইউনিটে’ আচমকা আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া।এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বিমানের ভিতর। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারী দল এবং দমকলকর্মীরা। দ্রুত বিমানের ভিতর থেকে বের করে আনা হয় সকল যাত্রী এবং ‘ক্রু’দের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে নিভে যায় আগুন। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বিমানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, “আগুন লাগার ফলে বিমানটির কিছুটা ক্ষতি হয়েছে। তবে সকল যাত্রী এবং ‘ক্রু’ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে।” 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.