সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম জায়েন্ট এয়ারটেল আগামী তিন-চার বছরের মধ্যে তাদের থ্রি-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। এমনটাই ইঙ্গিত দিলেন সংস্থার সিইও গোপাল ভিত্তল। তিনি জানিয়েছেন, ভারতে থ্রি-জি ইন্টারনেটের চাহিদা কমছে। বাড়ছে ফোর-জির চাহিদা। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে তাই থ্রি-জি স্পেকট্রামকে ফোর-জির উপযোগী করে তোলা হচ্ছে।
[খরচ বাড়তে চলেছে এয়ারটেল, ভোডাফোন গ্রাহকদের, জানেন কেন?]
‘আমরা থ্রি-জির জন্য আর কোনও বিনিয়োগ করব না। কারণ ভারতে থ্রি-জি পরিষেবার গুরুত্ব টু-জির চেয়েও দ্রুত গতিতে কমে যাচ্ছে। টু-জির গুরুত্ব রয়েছে কারণ ভারতে এখনও প্রচুর ফিচার ফোন রয়েছে।’ একথা জানিয়েছেন ভারতী এয়ারটেলের সিইও, এমডি ফর ইন্ডিয়া ও সাউথ ইন্ডিয়া গোপাল ভিত্তল। তিনি আরও জানিয়েছেন, এয়ারটেল ফোর-জির জন্য পরিকাঠামো গড়ে তোলার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ভবিষ্যতে ২১০০ মেগাহার্ৎজ ব্যান্ডকে(যেটি থ্রি-জির জন্য ব্যবহৃত হয়) ফোর-জির কাজে ব্যবহার করবে সংস্থাটি।
গতকালই এয়ারটেল তাদের আয়ের খতিয়ান পেশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, এবারও সংস্থার আয় বেশ কমেছে। স্পষ্টতই জিও-র ধাক্কায়। কিন্তু জিও-র সঙ্গে লড়াইতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল। জিও-কে টেক্কা দিতে একাধিক উদ্যোগ নিয়েছে এয়ারটেল। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছরের মার্চ মাসেই বাজারে চলে আসবে এয়ারটেলের ভয়েস ওভার LTE বা VoLTE পরিষেবা। ভারতে এই মুহূর্তে শুধুমাত্র জিও-ই এই পরিষেবা দেয়। ফোর-জি ভয়েস নেটওয়ার্ক ছাড়াও আরও একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সুনীল ভারতী মিত্তলের নেতৃত্বাধীন সংস্থা। একেবারে জিও-র কায়দায় খুব সস্তায় বাজারে ফোর-জি ফিচার ফোন আনবে এয়ারটেলও। এয়ারটেলের ফোর-জি ফিচার ফোনে মিলবে ডুয়াল সিমের সুবিধাও।
[ভারতে 5G পরিষেবা নিয়ে আসছে এয়ারটেল]
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন