সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ বছর আগে অভিযোগ দায়ের হয়েছিল। এতদিন পরে লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন সক্রিয় সিবিআই (CBI)? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়েই তোপ দাগলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)।
বেআইনি খনন মামলায় অখিলেশ যাদবকে সমন পাঠায় সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বেআইনিভাবে খনন করিয়েছেন তিনি। কিন্তু সশরীরে হাজিরা এড়িয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট। জানিয়ে দেন, ভারচুয়ালি সিবিআইয়ের তলবে হাজিরা দিতে পারেন।
[আরও পড়ুন: হিংসাদীর্ণ মণিপুরে অপহৃত এসপি! অস্ত্র নামিয়ে প্রতিবাদ কমান্ডোদের]
কিন্তু হাজিরা এড়ানোর সিদ্ধান্ত জানাতে গিয়ে সিবিআইকে তোপ দাগেন যোগীরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, খনন দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে এফআইআর দায়ের করেছিল সিবিআই। তার পরে পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু এই মামলা নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি সিবিআই। এখন হঠাৎ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই নোটিস পাঠানো হচ্ছে। তবে অখিলেশ জানিয়ে দেন, তদন্তে সমস্তরকম সহযোগিতা করবেন তিনি।
তবে রাজনৈতিক কারণেই সিবিআই তলব করেছে বলে তোপ দেগেছেন অখিলেশপত্নী ডিম্পল যাদব। সাফ জানিয়ে দেন, ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে বলেই সমন এসেছে। বিশ্লেষকদের অনুমান, লোকসভা নির্বাচনের ঠিক আগেই অখিলেশকে তলবের নেপথ্যে রাজনীতি থাকতেই পারে। দীর্ঘ ডামাডোলের পরে অবশেষে আসনরফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সহমত হয়েছে সমাজবাদী পার্টি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতেও পা মিলিয়েছেন অখিলেশ। তার পরেই সিবিআই তলব পেলেন তিনি।
[আরও পড়ুন: উদ্ধার করেছিলেন উত্তরকাশীর শ্রমিকদের, গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়ি]
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা