Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Amar Jawan Jyoti

অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারকের সঙ্গে

কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২২, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২২, ১৬:৪৭

options
link
অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারকের সঙ্গে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে গত পাঁচ দশক ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti) অনির্বাণ শিখা। অবশেষে শুক্রবার সেই শিখাকে মিশিয়ে দেওয়া হল নিকটস্থ ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর প্রজ্বলিত অগ্নিশিখার সঙ্গে।
১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হয় ভারত। ভারতীয় জওয়ানদের রক্ত ও মুক্তিযোদ্ধাদের বলিদানের ভিতের উপর তৈরি হয় বাংলাদেশ। সেই যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মারক তৈরি হয়। ১৯৭২ সালে সাধারণতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

সেই স্মারক তৈরির পর থেকে প্রতিবার সাধারণতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে দেখা যেত দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধানকে। কিন্তু ৫০ বছর পর আজ সেই অনির্বাণ শিখা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ মিশে গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের]

২০১৯ সালে ইন্ডিয়া গেটের কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গ্রানাইট পাথরের গায়ে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে ২৫ হাজার ৯৪২ জন শহিদের নাম। সেখানে ১৯৪৭-৪৮ সাল থেকে শুরু করে গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ জওয়ানদের নামও রয়েছে। জঙ্গি দমন অভিযানে শহিদ হওয়া জওয়ানদের নামও রয়েছে সৌধটিতে। ২০২০-র পর থেকেই সাধারণতন্ত্র দিবসের দিন বদল আসে রীতিতে। বর্তমানে সাধারণতন্ত্র দিবসের সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

অমর জওয়ান জ্যোতির মতো ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও অনির্বাণ শিখা জ্বালানো হয়েছে। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে সেই আগুনেই মিশে গেল অমর জওয়ান জ্যোতির আগুন।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ তিনিই, স্পষ্ট ইঙ্গিত প্রিয়াঙ্কার]

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন্দ্র? সূত্রের খবর, দু’টি সৌধ রক্ষণাবেক্ষণে ক্রমে জটিলতা দেখা দিচ্ছিল। তাই খরচ ও লোকবল সংরক্ষণের জন্যই এহেন পদক্ষেপ করা হয়েছে। যদিও সমালোচনায় মুখর বিরোধীরা। এপ্রসঙ্গে কেন্দ্র আগেই জানিয়েছিল, অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখাকে নেভানো হচ্ছে বলে অযথা অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.