সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন আমাজনের (Amazon) এক ম্যানেজার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লির ভজনপুরা অঞ্চলে। তিনি বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ই হামলা চালায় ঘাতকেরা।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভজনপুরায় সুভাষ বিহারের কাছে বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন হরপ্রীত গিল নামের ওই ব্যক্তি। সেই সময়ই সেখানে হাজির হয় পাঁচ আততায়ী। তারা গুলি চালালে একটি গুলি হরপ্রীতের মাথায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েন তিনি। তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে এলএনজেপি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি অবশ্য আমাজনে কর্মরত ছিলেন না। ‘হাংরি বার্ড’ নামের একটি মোমোর দোকান চালাতেন।

[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]
পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, কেন এই হামলা চালানো হল তা জানার চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করতে চাইছেন তদন্তকারীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই আটক করেনি পুলিশ।
[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল