Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

যোগীরাজ্যে আম্বেদকরের মূর্তি ভাঙচুর! প্রতিবাদে হাইওয়ে অবরোধ

পুলিশ জানিয়েছে, মূর্তি ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৪:৩৯

options
link
যোগীরাজ্যে আম্বেদকরের মূর্তি ভাঙচুর! প্রতিবাদে হাইওয়ে অবরোধ zoom
এই ঘটনায় রবিবার ইন্দ্রাপুরি কলোনিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Advertisement

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি ভাঙচুর করল দুষ্কৃতীরা। এই ঘটনায় রবিবার ইন্দ্রাপুরি কলোনিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও আম্বেদকরের অনুগামীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর দিল্লি–সাহারানপুর হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এর ফলে ব্যাপক যানযট হয়। পুলিশ জানিয়েছে, মূর্তি ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তাঁরা খবর পান আম্বেদকরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। যদিও ততক্ষণে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাইওয়েতে বিক্ষোভ শুরু করেছেন ক্ষুব্ধ জনতা। পুলিশের হস্তক্ষেপে হাইওয়ের একটি লেন আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। কিন্তু অন্য লেনের অবরোধ তুলতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক পুলিশ কর্মী জানান, দোষীদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে স্থানীয় নেতারা প্রতিবাদে সরব হন। লোনির বিধায়ক নন্দ কিশোর গুর্জর ঘটনাস্থলে গিয়ে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। লোনি পৌরসভার চেয়ারপার্সন রঞ্জিতা ধামা ঘটনার নিন্দা করে বলেন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।

উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু তাঁরা জানিয়ে দিয়েছেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.