সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রীতিমতো ১০৪ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করে দাবি করলেন, এই রাজ্যকে কংগ্রেসের লুট, নৃশংসতা এবং অপশাসন থেকে বাঁচাতে পারে একমাত্র বিজেপিই (BJP)। তাঁর দাবি, ছত্তিশগড় গান্ধী পরিবারের ‘এটিএম’ হয়ে গিয়েছে। শাহর হুঙ্কার, ”ভ্রষ্ট মানুষদের উলটো ঝুলিয়ে সোজা করব।”
রায়পুরে দীনদয়াল উপাধ্যায় সভাগৃহে দলের বর্ষীয়ান নেতাদের সামনে ওই ‘চার্জশিট’ তুলে ধরেন শাহ। তিনি বলেন, ”ছত্তিশগড়ে অটলজির স্বপ্ন সত্যি করতে বিজেপি সরকার ১৫ বছর ধরে কাজ করেছে। কিন্তু ২০১৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই লুট, ভ্রষ্টাচার ও দুর্নীতির সরকার বানিয়েছে।”
[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]
সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, “ভূপেশ বাঘেল সরকার দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে যারা দুর্নীতি করেছে তাদের উলটো ঝুলিয়ে সোজা করা হবে।”
এরই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিজ্ঞা, ”আমি ছত্তিশগড়ের মানুষের কাছে শপথ নিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে দু’বছরের ভিতরে ঘরে ঘরে পরিষ্কার জল আসবে।” সেই সঙ্গে উন্নয়নের আরও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?