Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chhattisgarh

সন্তানশোকে রেগে আগুন মা ভালুক, ছত্তিশগড়ে নখের আঁচড়ে ফালাফালা তিন ভাইবোন, মৃত ২

নখের ফলায় দু'জনকে হত্যা করার পরেও ঘটনাস্থল ছেড়ে যায়নি প্রাণীটি। লাশের আশেপাশে ঘোরাঘুরি করছিল। ফিরে এসে মৃতদেহগুলিকে নখ দিয়ে আঁচড়াচ্ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৭:২৬

options
link
সন্তানশোকে রেগে আগুন মা ভালুক, ছত্তিশগড়ে নখের আঁচড়ে ফালাফালা তিন ভাইবোন, মৃত ২ zoom
প্রতীকী ছবি।
Advertisement

ছত্তিশগড়ে (Chhattisgarh) বুনো ভালুকের হামলায় মর্মান্তিক মৃত্যু। কঙ্কর জেলায় প্রাণ গিয়েছে ৩৮ বছরের এক ব্যক্তি এবং তাঁর দিদির। গুরুতর আহত আরও এক বোন। ধারাল নখের আঁচড়ে তিনজনের শরীর ফালাফালা করে দেয় খেপা ভালুকটি। রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচে তৃতীয় ব্যক্তি। জঙ্গল লাগোয়া এলাকা থেকে গ্রামবাসী সরিয়ে দিয়েছে বনকর্মীরা।   

বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নারহারপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত লারগাঁও মারকাটোলা গ্রামে বিকেলে তিন ভাইবোন স্থানীয় মাঠে ছিলেন। তখনই বুনো জন্তুটি হামলা চালায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে হালাল খোর জুররি, তাঁর দিদি ৪০ বছরের চামরি বাইয়ের। গুরুতর আহত বোন ৩০ বছরের খোরিন বাই। তিনিও ক্ষতবিক্ষত হন ভাল্লুকের নখের আঘাতে। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন খোরিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার খবর পাওয়া মাত্র জঙ্গল লাগোয়া গ্রামে ছুটে আসেন বনকর্মীরা। তার আগেই অবশ্য যা ঘটার ঘটে গিয়েছে। গ্রামবাসীদের দাবি, মাদি ভালুকের সন্তানের মৃত্যু হওয়ায় সেটি অসম্ভব খেপে উঠেছিল। নখের ফলায় দু’জনকে হত্যা করার পরেও ঘটনাস্থল ছেড়ে যায়নি প্রাণীটি। লাশের আশেপাশে ঘোরাঘুরি করছিল সে। ফিরে এসে মৃতদেহগুলিকে নখ দিয়ে আঁচড়াচ্ছিল। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মৃতদেহের কাছাকাছি ভালুকটিকে ঘুরে বেড়াচ্ছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.