রাজনৈতিক মিছিলের জেরে যানজট। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। মেজাজ হারিয়ে রাস্তার মধ্যেই মন্ত্রীকে ভর্ৎসনার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওরলি এলাকায়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদির সরকার। তারই প্রতিবাদে একটি মহামিছিলের আয়োজন করেছিল মহারাষ্ট্রের মহাযুটি জোট সরকার। বিকেল ৫টা নাগাদ ওরলির জাম্ভোরি ময়দান থেকে শুরু হয় এই মিছিল। যোগ দিয়েছিলেন বহু মহিলা-সহ শয়ে শয়ে মানুষ। জাম্ভোরি ময়দান এমনতিতেই একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা। এখানকার রাস্তাগুলিতে প্রচুর যান চলাচল করে। মহামিছিলের জেরে স্বাভাবিকভাবেই যানযট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বাস-গাড়ি।
আরও পড়ুন:
‘GET OUT’ Watch this woman absolutely dismantle the ego of BJP MLA & Minister Girish Mahajan. 🔥🔥 pic.twitter.com/kl0pzXdOti
— Shraddha (슈라다) (@HuhVsWorld) April 21, 2026
ওই যানযটেই আটকে ছিলেন মহিলা। স্কুল থেকে তিনি তাঁর সন্তানকে আনতে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার ফলে নাজেহাল হয়ে পড়েন তিনি। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে তিনি সরাসরি চলে যান মিছিলেন দিকে। সেখানে মহারাষ্ট্রের জলমন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন। মন্ত্রীকে তোপ দেগে চিৎকার করে তিনি বলেন, “এখনই এখান থেকে বেরিয়ে যান। ঘণ্টার পর ঘণ্টা ধরে এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন। রাজনৈতিক সমাবেশ করার জন্য ফাঁকা মাঠ রয়েছে। সেখানে করুন।” পাশাপাশি, সেখানে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধেও তরুণী ক্ষোভ উগরে দেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য