সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ধুলিস্যাৎ রাজনৈতিক ঢাল৷ ৩৪ বছর পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার৷ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ সোমবার নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাই কোর্ট৷
Delhi High Court while reading the judgement, “In the summer of 1947, during partition, several people were massacred. 37 years later Delhi was the witness of a similar tragedy. The accused enjoyed political patronage and escaped trial.” https://t.co/ncS7uCAF0K
Advertisement— ANI (@ANI) December 17, 2018
নির্বাচনের আগেই রক্তাক্ত অতীত নিয়ে ফের বিপাকে পড়ল প্রধান বিরোধী দল কংগ্রেস৷ সজ্জন কুমার দোষী সাব্যস্ত হওয়ায় ফের ৮৪’র ক্ষতে হাওয়া লেগেছে বলেই মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, বহুদিন ধরে চলা মামলায় নিম্ন আদালতে বেকসুর খালাস পান সজ্জন৷ সেই মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত৷ এদিন নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷ ৮৪’র শিখ গণহত্যাকে দেশভাগের সময় ঘটা নারকীয় হত্যালীলার সঙ্গে তুলনা করেন দুই বিচারপতি৷
উল্লেখ্য, গত মাসেই অন্য দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়৷ তাদের একজনকে মৃত্যুদণ্ড দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ উল্লেখ্য, ইন্ধিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে বিশেষ করে রাজধানী দিল্লিতে ঘটে শিখদের হত্যালীলা৷ নারকীয় শিখ বিরোধী দাঙ্গার তদন্তে গঠন করা হয় এসআইটি৷ যদিও কংগ্রেস নেতা জগদীশ টাইটলার-সহ একাধিক রাঘব বোয়াল প্রমাণের অভাবে আজও ধরা ছোঁয়ার বাইরে৷ এ নিয়ে বহু বিতর্ক দেখা দিলেও ইউপিএ এক ও দুই আমলে অজ্ঞাত কারণে থিতিয়ে যায় এসআইটি-র তদন্ত৷
1984 anti-Sikh riots: Delhi High Court convicts Congress leader Sajjan Kumar, reverses the judgement of trial court which acquitted him, earlier. pic.twitter.com/cN94l4NevD
— ANI (@ANI) December 17, 2018
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন