সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কিছুক্ষণের জন্য দেখা হয় তাদের। সূত্রের খবর, অল্প সময় কথাও হয় দু’জনের।

গরু পাচার মামলায় ধৃত সুকন্যা মণ্ডলের হয়ে এতদিন মামলা লড়ছিলেন আইনজীবী অমিত কুমার। সূত্রের খবর, তাঁর মামলা লড়ার কৌশল অসন্তুষ্ট ছিলেন অনুব্রতকন্যা। টালবাহানার মাঝে গত কয়েকদিন আগে এই মামলা থেকে সরে দাঁড়ান আইনজীবী অমিত কুমার। নতুন আইনজীবী নিয়োগ করার আগে আদালতে ওকালতনামা জমা দিতে হয়। সে কারণেই শনিবার আদালতে যান সুকন্যা। এদিকে, এদিন আদালতে ছিলেন সুকন্যার ‘ঘনিষ্ঠ’ বান্ধবী সুতপা। সেখানেই দুই বান্ধবীর দেখা হয়। সূত্রের খবর, কথাও হয় তাঁদের। শারীরিক অবস্থা নিয়ে কথা হতে পারে তাঁদের। যদিও এ বিষয়ে সুকন্যা কিংবা সুতপা কিছুই জানাননি।

[আরও পড়ুন: চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে ‘মার’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির]
শনিবার অনুব্রত মণ্ডলের বেঞ্চ বদলের আবেদন মামলার শুনানি ছিল। এদিন তার কোনও নিষ্পত্তি হয়নি। আগামী ১ আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে অবশ্য ২৭ জুলাই অনুব্রতর জামিন মামলার শুনানি। গত বছর আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। গ্রেপ্তারির বছরখানেকের মাথায় অনুব্রত আদৌ জামিন পান কিনা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: ‘মানবিক’ আমেরিকার ‘অমানবিক’ হাতিয়ার! ক্লাস্টার বোমা ব্যবহার করে বিতর্কে ইউক্রেন]
সর্বশেষ খবর
-
নজর ঘুরলেই হতে পারে ৯/১১-র মতো হামলা! বিশ্বকে সতর্কবার্তা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের
-
মটন বিরিয়ানি খেয়েও ফিট! পুজোয় জিতু কমলের ডায়েট মন্ত্র জানেন?
-
বিদ্যুৎ বিলে ছাড় ২ হাজার টাকা! হোয়াটসঅ্যাপে মেসেজ পেলেন? জানুন কী করলে কমবে খরচ
-
লাড্ডুতে পোকা দেখিয়ে ‘ব্ল্যাকমেল’, আইফোন ও ১০ হাজার টাকা চাওয়ার দাবি মহিলা ব্লগারের বিরুদ্ধে!
-
বকেয়া না মেটালে সম্পত্তি নিয়ে বিক্রি দেওয়া হবে! সমবায়ে ঋণখেলাপিদের হুঁশিয়ারি মন্ত্রীর