Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Anubrata Mandal

বিচারক পক্ষপাতদুষ্ট! অনুব্রত মণ্ডলের মামলার এজলাস বদলের আরজি আইনজীবীর

কী জানালেন কেষ্টর আইনজীবী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ১৩:১৮

options
link
বিচারক পক্ষপাতদুষ্ট! অনুব্রত মণ্ডলের মামলার এজলাস বদলের আরজি আইনজীবীর zoom
ফাইল ছবি

সোমনাথ রায়, দিল্লি: স্বচ্ছ রায় দিচ্ছেন না বিচারক। এই অভিযোগে বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে অনুব্রত মণ্ডলের মামলা সরানোর আরজি তাঁর আইনজীবী। তাঁরা কথায়, পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বিচারক।

অনুব্রত মণ্ডলের মামলার এজলাস পরিবর্তনের জন্য আগেই আবেদন করেছিলেন আইনজীবী সম্পৃক্তা ঘোষাল। মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্টে অরুন ভরদ্বাজের বেঞ্চে সেই আবেদনের শুনানি ছিল। এদিন সেখানে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সায়গল হোসেনের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তাঁরা এজলাস বদল চান কি না, তা জানতে চাওয়া হয় আদালতের তরফে। এরপরই ১৪ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ তারিখ এজলাস বদলের আবেদনের রায় দেবে আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুইস ব্যাংকে কালো টাকা, হাজার হাজার কোটির দুর্নীতি! অনিলের পর এবার ইডির তলব স্ত্রী টিনা আম্বানিকে]

এজলাস বদলের আবেদন প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, “উনি এমন কিছু ব্যক্তিগত মন্তব্য করছেন যা করা উচিত নয়। জেল থেকে অনুব্রতবাবুর কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছিল। আমরা তাঁর রিপোর্ট চেয়েছিলাম। কারণ, জামিনের জন্য রিপোর্ট দরকার ছিল। কিন্তু বিচারক রিপোর্ট না দেখেই মন্তব্য করেন। উনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই কারণেই এজলাস বদলের আরজি।”

[আরও পড়ুন: উপরাজ্যপালের ফরমানে চাকরি গেল ৪০০ জনের, ‘আদালতে যাব’, চ্যালেঞ্জ কেজরির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.