Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Hormuz

যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা-ইজরায়েলের! জবাবে ফের হরমুজ বন্ধ করল ইরান

শনিবার ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ তাদের বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। অন্যদিকে, বিশ্বাস ভঙ্গ করছে আমেরিকাও। এর পরিপ্রক্ষিতেই বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ। শুধু তাই নয়, এই পদক্ষেপকে তারা ইরানের 'প্রথম পদক্ষেপ' বলেও বর্ণনা করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২০:৪৩

options
link
যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা-ইজরায়েলের! জবাবে ফের হরমুজ বন্ধ করল ইরান zoom
ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান।
Advertisement

শান্তিচুক্তির একদিনের মধ্যেই ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। শনিবার তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এমনই ঘোষণা করেছে। তাদের দাবি, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা এবং ও ইজরায়েল। এর জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে হরমুজ দিয়ে ফের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। যদিও ওয়াশিংটনের আবার দাবি, হরমুজ বন্ধ নেই খোলাই রয়েছে।

শনিবার ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ তাদের বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। অন্যদিকে, বিশ্বাস ভঙ্গ করছে আমেরিকাও। এর পরিপ্রক্ষিতেই বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ। শুধু তাই নয়, এই পদক্ষেপকে তারা ইরানের ‘প্রথম পদক্ষেপ’ বলেও বর্ণনা করেছে। পাশাপাশি, তারা সতর্ক করেছে, যদি আমেরিকা এবং ইজরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে তেহরান আরও একাধিক পদক্ষেপ করবে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও (আইআরজিসি) একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই জলপথের কাছে কোনও জাহাজ এলে সেগুলি নিরাপত্তা সক্রান্ত ঝুঁকির মুখে পড়তে পারে।’

Advertisement

তবে শুক্রবারই সূত্র মারফত জানা গিয়েছিল, হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। তখনই থেকেই হইচই পড়ে গিয়েছে। শনিবার বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিল তেহরান। কিন্তু আমেরিকা আবার দাবি করছে, হরমুজ খোলাই রয়েছে। ফলে গোটা বিষয়টি নিয়ে একরকম জটিলতা তৈরি হয়েছে। কৌশলগত এই জলপথে কি ফের ফিরে এল অচলাবস্থা? উঠছে প্রশ্ন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.