ফের আন্তর্জাতিক স্তরে ‘মুখ পুড়ল’ পাকিস্তানের। এবার ইরান চুক্তির শর্তাবলী প্রকাশে বিলম্বের জেরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কটাক্ষের শিকার মধ্যস্থতাকারী ইসলামাবাদ। তিনি সাফ জানালেন, ওদের সংবাদমাধ্যমের স্বাধীনতাই তো নেই।
গত ১৫ জুন ইরানের সঙ্গে অন্তবর্তী শান্তিচুক্তির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিস্তারিত সমঝোতাপত্রটি তার দু’দিন পর প্রকাশ করা হয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু কেন এই বিলম্ব? এর দায় অবশ্য মধ্যস্থাকারী পাকিস্তান এবং কাতারের ঘাড়েই ঠেলেছে ওয়াশিংটন। একটি মার্কিন পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে ভ্যান্স বলেন, “ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাপত্রের বিস্তারিত তথ্য প্রকাশে বিলম্বের অন্যতম কারণ ছিল পাকিস্তান এবং কাতারের সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডের পতন।” তিনি আরও বলেন, “মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সরকারকে এমন কোনও আইন প্রণয়ন করা থেকে বিরত রাখে যা বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করে। কিন্তু পাকিস্তানে এ ধরনের কোনও সাংবিধানিক সুরক্ষা নেই।” উল্লেখ্য, সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকের মানদণ্ডে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩-তে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ইরান-আমেরিকার শান্তির লক্ষ্যে ১৪টি শর্তের উপর মউ স্বাক্ষর হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। সরবে ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরানো হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে। ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলবে।
সর্বশেষ খবর
-
‘ককরোচ’দের গোষ্ঠীদ্বন্দ্ব! জনপ্রিয় সৌরভ-আশুতোষদের পদ থেকে সরাল সিজেপি?
-
২৬ হাজার চাকরি বাতিল: সম্পন্ন হয়নি নতুন নিয়োগ! কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যরা
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা