আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। নিচে তখন ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটল মহারাষ্ট্রের পরবানি জেলায়। জানা গিয়েছে, যশওয়াড়ি মারুতি মন্দিরে একটি ছাদ তৈরির কাজ চলছিল। শনিবার সেটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, ধ্বংসাবশেষ চাপা পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্তত ৪০ জন ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে অনুমান।
শনিবার ছুটির দিন উপলক্ষে সাধারণের তুলনায় অনেক বেশি ভক্ত ভিড় জমিয়েছিলেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে মন্দিরের ছাদ ভেঙে পড়ে। জানা গিয়েছে, মন্দির সংলগ্ন এলাকায় চলছিল ছাদ তৈরির কাজ। মন্দিরকে কেন্দ্র করে চারদিক দিয়ে ছাদ তৈরি হচ্ছিল। নির্মীয়মাণ সেই ছাদই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভক্তদের মাথার উপর। অন্তত তিরিশ থেকে চল্লিশজনের উপর ছাদ ভাঙে। সকলেই চাপা পড়েন ধ্বংসাবশেষের তলায়।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। জেলা প্রশাসন, পুলিশ, উদ্ধারকারী দল সকলেই ঘটনাস্থলে পৌঁছয়। মন্দির কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। তবে কারোওর মৃত্যু হয়েছে কিনা, কতজন আহত, ধ্বংসাবশেষের নিচে কতজন এখনও চাপা পড়ে রয়েছেন সেই নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। অসমর্থিত সূত্রের খবর, অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো