সোমনাথ রায়, দিল্লি: স্বচ্ছ রায় দিচ্ছেন না বিচারক। এই অভিযোগে বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে অনুব্রত মণ্ডলের মামলা সরানোর আরজি তাঁর আইনজীবী। তাঁরা কথায়, পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বিচারক।
অনুব্রত মণ্ডলের মামলার এজলাস পরিবর্তনের জন্য আগেই আবেদন করেছিলেন আইনজীবী সম্পৃক্তা ঘোষাল। মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্টে অরুন ভরদ্বাজের বেঞ্চে সেই আবেদনের শুনানি ছিল। এদিন সেখানে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সায়গল হোসেনের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তাঁরা এজলাস বদল চান কি না, তা জানতে চাওয়া হয় আদালতের তরফে। এরপরই ১৪ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ তারিখ এজলাস বদলের আবেদনের রায় দেবে আদালত।
[আরও পড়ুন: সুইস ব্যাংকে কালো টাকা, হাজার হাজার কোটির দুর্নীতি! অনিলের পর এবার ইডির তলব স্ত্রী টিনা আম্বানিকে]
এজলাস বদলের আবেদন প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, “উনি এমন কিছু ব্যক্তিগত মন্তব্য করছেন যা করা উচিত নয়। জেল থেকে অনুব্রতবাবুর কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছিল। আমরা তাঁর রিপোর্ট চেয়েছিলাম। কারণ, জামিনের জন্য রিপোর্ট দরকার ছিল। কিন্তু বিচারক রিপোর্ট না দেখেই মন্তব্য করেন। উনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই কারণেই এজলাস বদলের আরজি।”
[আরও পড়ুন: উপরাজ্যপালের ফরমানে চাকরি গেল ৪০০ জনের, ‘আদালতে যাব’, চ্যালেঞ্জ কেজরির]
সর্বশেষ খবর
-
রসগোল্লা-জলভরা সন্দেশে মোদি-বরণ শুভেন্দুর, তারকেশ্বরের শিবলিঙ্গ- ডোকরার দুর্গামূতি উপহার
-
ধনুশ-ম্রুণালের বিচ্ছেদ! কেন ভেঙে গেল দুই তারকার প্রেম?
-
গৌতম দেবের ইস্তফাতেও শিলিগুড়ি পুরবোর্ড টিকিয়ে রাখতে মরিয়া তৃণমূল, বাছাই ‘বিকল্প’ দলনেতা
-
‘ফুটবলে কালো দাগ’, আমেরিকায় ফুটবলারদের উপর ‘নির্যাতন’ নিয়ে বিস্ফোরক ইরানের কর্তা
-
পথচারীদের অধিকার রক্ষায় ফুটপাত দখলমুক্ত রাখার যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের