Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

অভুক্তদের খাবার দিচ্ছে কমিউনিটি ফ্রিজ, মানবিকতার নজির তরুণীর

অভুক্ত যারা, তাদের মুখে রোজ খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে 'দ্য কমিউনিটি'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৯:৩০

options
link
অভুক্তদের খাবার দিচ্ছে কমিউনিটি ফ্রিজ, মানবিকতার নজির তরুণীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেলে দেওয়া খাবার, বা বেঁচে যাওয়া খাবার। দুটোই তো উদ্বৃত্ত। প্রয়োজন ফুরিয়েছে বলেই তা ব্রাত্য। তবে কি জানেন, এই প্রয়োজনটা বড়ই আপেক্ষিক। আপনার উদ্বৃত্ত খাবার দিয়েই অন্য কোনও অভাবির সংসার চলে যায়। আপনার সংসারের বাড়তি, তার কাছে প্রয়োজন বেঁচে থাকার জন্য। কিন্তু সেটা কতজন বোঝেন? যারা বোঝেন, তারা সাধারণ মানবিকতার ওপরে উঠে নজির তৈরি করেন।

[স্মৃতির ঝাঁপি খুলে কলকাতাকে বাঙালিয়ানা উপহার গুলজারের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চেন্নাইয়ের ইলিয়ট সমুদ্রসৈকতে সেই নজির চাক্ষুষ করা যায়। অভুক্ত যারা, তাদের মুখে রোজ খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে ‘দ্য কমিউনিটি’। না দরকার নেই লোক দেখিয়ে পাত পেড়ে কাঙালি ভোজনের। নিঃশব্দ বিপ্লবও বদলে দিতে পারে একটা অভুক্ত মানুষের রোজনামচা। সেই কাজটাই করে চলেছে তারা। তৈরি করেছে এক বিশাল ফ্রিজ। যেখান থেকে অভুক্ত মানুষগুলো নিজেরাই খাবার নিয়ে নিতে পারবেন। কোথাও হাত পাতার দরকার নেই, দরকার নেই মাথা নোয়ানোর। খাবারের জন্য আত্মসম্মান খোয়ানোরও প্রয়োজন পড়বে না এখানে।

[মারণ ক্যানসারকে দূরে ঠেলে ঠাকুর গড়ছে এই মৃত্যুঞ্জয়ী কিশোর]

চেন্নাইয়ের বিভিন্ন স্তরের মানুষ, যাদের পরিবারের যা উদ্বৃত্ত, তা জড়ো করেন এই ফ্রিজে। তৈরি হতে থাকে খাবারের বিশাল সম্ভার। তা দিয়েই প্রয়োজন মেটে অভুক্তদের, অনায়াসে। কমিউনিটি ফ্রিজের ভাবনা প্রথম আসে চিকিৎসক ইশা ফতিমার মাথায়। সেই ভাবনা বাস্তবের রূপ দিতে বেশি সময় লাগেনি। ইশা সমীক্ষা করে দেখেছিলেন, ভারতে একটা বড় অংশের খাবার প্রতিনিয়ত নষ্ট হয়। যে খাবার দিয়ে অভুক্তদের গোটা দিন গুজরান হয়ে যায়। যা খাবার নষ্ট হয়, তা দিয়ে ভারতের জনসংখ্যার দ্বিগুণ মানুষকে খাওয়ানো যায় বলে পর্যবেক্ষণ তাঁর। সেখান থেকেই কমিউনিটি ফ্রিজের জন্ম।

[ভিডিও চ্যাটে এবার নতুন ফিচার উপহার ফেসবুকের]

সরকারি অনুদানের প্রয়োজন নেই, ব্যক্তিগত ডোনেশনেরও মুখাপেক্ষি হতে হবে না এই উদ্যোগের জন্য, বলছেন ইশা। শুধু দরকার সবার সহযোগিতা। প্রত্যেকে যদি এগিয়ে আসেন, তাহলে এই সমাজের চেহারা অন্যরকম হবে। অভুক্ত থাকবেন না কেউই বলে আশাবাদী ইশা।

[ফলের খোসা ফেলে দেন! জানেন কত কাজে লাগে?]

যাঁরা খাবার নিচ্ছেন সেই ফ্রিজ থেকে, কি বলছেন তাঁরা? না খেয়ে কেটে যেত দিনের পর দিন। এখানে হাত না পেতেও পেট ভরা খাবার মিলছে। এর চেয়ে বোধহয় ভাল কিছু হতে পারে না তাঁদের জন্য। ৭২ বছরের অভুক্ত এক ব্যক্তির উপলব্ধি এটাই।

[খাবার কীভাবে খান? তাতেই লুকিয়ে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য]

এই গল্প হলেও সত্যির শেষে এর চেয়ে বড় প্রাপ্তি, আর কিই-বা হতে পারে, তাই না?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.