দেবশ্রী সিনহা: প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে আর ভোগ করা যাবে না সরকারি বাংলো৷ সোমবার একটি মামলার রায়ে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সরকারের ক্ষমতা হারানোর পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক পদমর্যাদা বলে আমরণ সরকারি বাংলো দখল করে রেখেছেন অনেকেই৷ এবার সেদিন শেষ৷ সুপ্রিম কোর্টের এ দিনের রায়ের পর ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বরাদ্দ বাংলোর ভোগবিলাস ছাড়তে হবে ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রীদের৷
যদিও শীর্ষ আদালতের এই রায় দেওয়া হয়েছে আপাতত উত্তরপ্রদেশের জন্য৷ কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, একে হাতিয়ার করে অন্যান্য রাজ্যেও সরকারি বাংলো ভোগকারী বিরোধী দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিপাকে ফেলতে পারে ক্ষমতাসীন দল৷ উত্তরপ্রদেশের এক অ-সরকারি সংস্থার দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এ আর দাভে বলেন, “উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কোনও অধিকার নেই আজীবন সরকারি বাংলো নিজেদের দখলে রাখার৷ ২-৩ মাসের মধ্যে বাংলো ছাড়তে হবে৷’’ বিচারপতি ইউ ইউ ললিত ও নাগেশ্বরর রাও এই নির্দেশে সম্মতি দেন৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে