সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাম করা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১ বছরের যুবতী৷ কিন্তু সেখানে যে ডেঙ্গুর চেয়েও ভয়ংকর কিছু তাঁর জন্য অপেক্ষা করে ছিল, তা টেরও পাননি তিনি৷ হাসপাতালের আইসিইউ-তে পরপর দু’দিন ধর্ষণের শিকার হলেন তিনি৷ রোগিণীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ও এক হাসপাতাল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷
গত শনিবার গুজরাতের গান্ধীনগরের এক দামি বেসরকারি হাসপাতালে নিজেকে সুস্থ করে তুলতে ভর্তি হয়েছিলেন ওই যুবতী৷ কিন্তু সেখানেই নিরাপত্তাহীনতার শিকার হলেন তিনি৷ হাসপাতালের আইসিইউ-তে কোনও বহিরাগতকে ঢুকতে দেওয়া হয় না৷ ফলে নিজের চাহিদা পূরণের জন্য ওই স্থানকেই বেছে নেয় ২৪ বছরের ডক্টর রমেশ চৌহান৷ নির্যাতিতার অভিযোগ, রবিবার রমেশ চৌহানের নাইট ডিউটি ছিল৷ ধর্ষণের আগে ওই চিকিৎসক যুবতীকে মাদক জাতীয় কিছু খাইয়ে দেয়৷ যার ফলে যুবতী আরও দুর্বল হয়ে পড়েন৷ আইসিইউ-তে আত্মরক্ষার চেষ্টাও করতে পারেননি তিনি৷ গোটা ঘটনায় চিকিৎসকের সঙ্গে ছিল এক হাসপাতাল কর্মীও৷
পুলিশ সূত্রে খবর, যুবতীর স্বাস্থ্যপরীক্ষার পর জানা গিয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ অতিরিক্ত মাত্রায় শরীরে মাদক প্রবেশ করায় প্রথমে কিছুই জানাতে পারেননি তিনি৷ বৃহস্পতিবার পরিবারের এক সদস্যকে চিঠি লিখে গোটা ঘটনা জানান তিনি৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের