সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইসঙ্গে তিনটি এক্সপ্রেস ট্রেনে লুঠতরাজ চালালো দুষ্কৃতীরা৷ বুধবার ভোররাতে এই ঘটনা ঘটেছে কানপুর রেল স্টেশনের কাছে৷ দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন কয়েকজন যাত্রী৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সকালে কানপুর স্টেশনে ঢোকার আগের সিগন্যালে পর পর দাঁড়িয়েছিল বৈশালী এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস-সহ আরও একটি সুপারফাস্ট ট্রেন৷ যাত্রীরা প্রায় সকলেই ঘুমের মধ্যে ছিলেন৷ তখনই আচমকা কয়েকজন দুষ্কৃতী ছুরি ও বন্দুক নিয়ে চড়াও হয়৷ লুঠপাটের সঙ্গে সঙ্গে যাত্রীদের মারধরও করা হয়৷ পরপর তিনটি ট্রেনে এভাবে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷
যাত্রীদের অভিযোগ, এতক্ষণ ধরে দুষ্কৃতীদের লুঠতরাজ চালালেও রেলের কোনও পুলিশ বা নিরাপত্তাকর্মীর দেখা মেলেনি৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে অখিলেশ সরকারের পক্ষ থেকে৷ তবে, উত্তরপ্রদেশে বেড়ে চলা অপরাধের হার নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দলগুলি৷
সর্বশেষ খবর
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৭৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে