সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে কালো কাপড় বাঁধা৷ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ল ৪ জন৷ আচমকা বিস্ফোরণ৷ তারই মধ্যে ব্যাঙ্ক থেকে ১৩ লক্ষ টাকা পুরনো নোট নিয়ে চম্পট দিল তারা৷ সোমবার, এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে শ্রীনগর থেকে ১০০কিলোমিটার দূরে জম্মু-কাশ্মীরের মালপোরার একটি ব্যাঙ্কে৷ যদিও ডাকাতির ১৩লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই পুরনো নোট ছিল বলে জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷
সোমবারের এই ডাকাতির ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান পুলিশের৷ ব্যঙ্কে বসানো সিসিটিভি ক্যামেরা কাজ করছিল কিনা তা এখনও পরিস্কার নয়৷ তবে, ডাকাতির সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে কেউ আহত হননি৷
সম্প্রতি দেশে দূর্নীতি রুখতে, দেশ থেকে কালো টাকার জোগান বন্ধ করতে ৫০০ ও ১০০০ টাকা পুরনো নোট বাতিল করেছেন নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, দেশে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটে ছেয়ে যাচ্ছে৷ যার প্রধান কালপিট পাকিস্তান থেকে আসা জঙ্গিরা৷ তারাই সব থেকে বেশি ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ব্যবহার করে থাকে৷ তাই কালো টাকার কারবারীদের ও পাকিস্তান থেকে আসা জঙ্গিদের রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়| তখন থেকেই সারাদেশে সমস্ত ব্যাঙ্কে প্রায় ৮০ বিলিয়ান ডলারের পুরনো নোট জমা হয়েছে৷ তাবে দেশে এখনও পর্যাপ্ত পরিমানে নতুন নোট পাৌঁছয়নি৷ বেশিরভাগ এটিএমেও নতুন সফটওয়্যারও আপডেট হয়নি৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা