সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারুদভর্তি গুলি তাজা রাখতে তা তপ্ত কড়াইয়ে ফেলে সেঁকছিল পুলিশ। সেই গুলি থেকেই আচমকা ঘটে যায় বিস্ফোরণ। গত ১০ মার্চ কোচি সিটি পুলিশের আর্মড রিজার্ভ ক্যাম্পে বিস্ফোরণের তদন্তে নেমে এমটাই জানা গেল তদন্তকারীদের তরফে। এই তথ্য প্রকাশ্যে আসার রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছেন পুলিশ আধিকারিকরা।
গত ১০ মার্চ হঠাৎ বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে কোচি পুলিশের ত্রিপুনিথুরা পুলিশ ক্যাম্পে। এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে বিশেষ দল গঠন করা হয়। ঘটনার তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন, যিনি এই গোলাবারুদ শাখার দায়িত্বে ছিলেন তাঁর গাফিলতিতেই ঘটে গোটা ঘটনা। পুলিশ কমিশনার পুত্তা বিমলাদিত্য জানান, সাব ইন্সপেক্টর পদপর্যাদার এক আধিকারিক অস্ত্রাগারে থাকা গুলিগুলি পরীক্ষা করে দেখছিলেন। সেই সময় সেখানে থাকা মরচে ধরা কিছু গুলি নজরে পড়ে তাঁর।
জানা যাচ্ছে, মরচে ধরা গুলিগুলি ঠিকঠাক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে গরম কড়াইতে ফেলে গুলিগুলি সেঁকতে শুরু করেন তিনি। যার জেরেই বারুদআঁটা গুলি প্রচণ্ড তাপে ব্যাপক বিস্ফোরণে ফেটে যায়। বিস্ফোরণের জেরে পুলিশ শিবিরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও সেই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হতে পারত। তদন্তকারীদের দাবি, এমন ঘটনা যে ঘটতে পারে তা পুলিশ কর্মীদের ধারনাতেও আসেনি। যদিও প্রশ্ন উঠছে, বারুদবোঝাই গুলি কোন বুদ্ধিতে কড়াইতে ফেলে সেঁকলেন পুলিশকর্মীরা? ঘটনায় বিস্মিত খোদ তদন্তকারীরাও।
সর্বশেষ খবর
-
বুকিং নিয়ে চিন্তার দিন শেষ! উত্তরবঙ্গে হোমস্টেতে বাড়ছে ঘর, পর্যটকদের সুবিধায় আসছে ‘বন্ধু’ অ্যাপ
-
গ্যাসের মূল্যে স্বস্তি আমজনতার! একধাক্কায় ১৮৩ টাকা কমল সিলিন্ডারের দাম
-
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলল বাস, ভয়ংকর দুর্ঘটনায় রাজস্থানে মৃত ৮
-
১৮ ঘণ্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের আগুন, ব্যাহত ট্রেন চলাচল
-
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির