সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নয়৷ এবার সেনা জওয়ানরা যাতে নিজেদের সমস্যার কথা সরাসরি সেনাপ্রধানকে জানাতে পারেন, তার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে৷ অর্থাৎ এই নম্বরে নিজেদের সুবিধা-অসুবিধার কথা লিখে পাঠালেই তা গিয়ে পৌঁছে যাবে সেনা প্রধান বিপিন রাওয়াতের কাছে৷
(সন্ন্যাসিনীর বাড়ি থেকে উদ্ধার ২৪টি সোনার বার, কোটি টাকা)
সম্প্রতি সেনাদের নিম্নমানের খাবারের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় নানা বিতর্ক৷ ঘটনা খতিয়ে দেখে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ তবে সেখানেই ঘটনার ইতি হয়নি৷ তেজ বাহাদুরের পর এই ধরনের আরও ভিডিও এবং নথি সামনে এনেছিলেন জওয়ানরা৷ ভবিষ্যতে যাতে সেনাদের অন্দরমহল প্রকাশ্যে না আসে বা তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়, সেই কারণেই এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপের সাহায্য নিল ভারতীয় সেনা৷
(যৌনতার হাতছানি, পর্যটককে সর্বস্বান্ত করে ধৃত মডেল)
+91 9643300008৷ এবার এই নম্বরেই যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন জওয়ানরা৷ “কোনও সমস্যা হলে আমায় বলুন,” জওয়ানদের আগেই বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান৷ এবার তাঁদের জন্য এই নয়া পরিষেবা চালু হচ্ছে৷ সেনার তরফে জানানো হয়, এর আগেও সেনাদের অভিযোগ করার ব্যবস্থা ছিল৷ তবে এবার থেকে কোনও জওয়ান সরাসরি সেনাপ্রধানের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাবেন৷ তবে এই পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন৷ কারণ, হোয়াটসঅ্যাপ নম্বরটি প্রকাশ করে দেওয়ায় শুধু সেনাই নয়, বিশ্বের যে কোনও ব্যক্তিই যে কোনও ধরনের মেজেস বা ভিডিও পাঠাতে পারবেন৷ আর সেই ভিড়ে সেনা জওয়ানদের অভিযোগ আদৌ কোনও গুরুত্ব পাবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ