সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই-এর আধিকারিকদের মানসিকতায় পরিবর্তন আনতে ‘ইতিবাচক ভাবনাচিন্তা’র পাঠ দিতে তিনদিন ব্যাপী কর্মশালার আয়োজন করল শ্রী শ্রী রবিশংকরের প্রতিষ্ঠান ‘আর্ট অফ লিভিং’৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার এই কর্মশালায় অংশ নেন সিবিআইয়ের ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকও৷ সব মিলিয়ে প্রায় ১৫০ জন সিবিআই আধিকারিক ওই কর্মশালায় নীতিপাঠের অনুষ্ঠানে উপস্থিত হন৷ শনিবার খোদ রাজধানীর সিবিআইয়ের সদর দপ্তরে ‘আর্ট অফ লিভিং’য়ের অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে, দেশের গুরুত্বপূর্ণ স্বশাসিত একটি সংস্থা কীভাবে তার সদর দপ্তরে ব্যবহার করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে৷ তবে, এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি৷
[বদলাল কেবল শামিয়ানা, মোদির মঞ্চেই সভা করলেন রাহুল]
Delhi: Officials at CBI headquarters attend three-day Art of Living (Sri Sri Ravi Shankar) Synergy Workshop. pic.twitter.com/VWLgSGkF5b
Advertisement— ANI (@ANI) November 10, 2018
[আজব কাণ্ড! এই গ্রামে দিনে নাইটি পরলেই দিতে হয় জরিমানা!]
সংবাদ সংস্থা সূত্রে খবর, আদতে নিছক ধর্মীয় অনুষ্ঠান হলেও তিনদিনব্যাপী এই কর্মশালায় থাকছে ধ্যান, যোগাসনের মতো বিষয়৷ সঙ্গে পুজো-পাঠ৷ ‘আর্ট অফ লিভিং’ সংস্থার তরফে জানানো হয়েছে, সিবিআই অফিসারদের মানসিক শান্তি ফেরানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ৷ ধর্মগুরু শ্রী শ্রী রবি শংকরের সংস্থা ‘আর্ট অফ লিভিং’৷ মূলত, ভক্তদের একত্রিত করে সহনশীলতা, যোগ্যতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গির নীতিপাঠ দেওয়াটাই আর্ট অফ লিভিংয়ের প্রধান কাজ৷ সিবিআই সূত্রে খবর, দিনে দিনে কাজের চাপ বাড়ছে কর্মীদের৷ ফলে, অতিরিক্ত কাজের চাপ সামাল দিতে প্রয়োজন ‘ইতিবাচক ভাবনাচিন্তা’র৷ আর সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷
[কাশ্মীরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, শহিদ জওয়ান]
সংবাদ সংস্থার মাধ্যমে সিবিআইয়ের অন্দরে নীতিপাঠের আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক৷ সিবিআইয়ের এই পদক্ষেপকে কটাক্ষ করে কংগ্রেস৷ প্রশ্ন তুলেছে বিরোধীরাও৷ একটি স্বশাসিত সংস্থা কীভাবে সদর দপ্তরেই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক৷ কাজের চাপ কমাতে রবিশংকরের সংস্থার দ্বারস্থ হতে হল সিবিআইকে? তা নিয়েও উঠছে প্রশ্ন৷
সর্বশেষ খবর
-
রেস্তরাঁ থেকে বেরতেই পাপারাজ্জিদের ‘হামলা’, মেজাজ হারিয়ে কী করলেন সোনাক্ষী?
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা