সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাণনাশের হুমকি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল মারফত কেজরিকে খুনের হুমকি পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই মর্মে দিল্লির সরকারের তরফ থেকে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। সরকারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ্যমন্ত্রীকে দুটি হুমকি মেল পাঠিয়েছে। সেই মেলে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসে চারজন মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতে পারে।
(সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার)
দিল্লির স্বরাষ্ট্রসচিব এস এন সহায় দিল্লির পুলিশ কমিশনার অলোক বর্মাকে মেলগুলি ফরোয়ার্ড করেছেন বলে সূত্রের খবর। গোটা ঘটনার দ্রুত তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে সরকারের তরফ থেকে। যদিও পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হুমকি মেলগুলি ফরোয়ার্ড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।
(পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা)
(তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা)
সর্বশেষ খবর
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ