Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Arvind Kejriwal

দিল্লিতে দেড় দশকের বিজেপি যুগের অবসান, পুরনিগমে ক্ষমতা দখল করল AAP

দিল্লি থেকে নিশ্চিহ্ন বিজেপি, কংগ্রেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ১৪:৪৪

options
link
দিল্লিতে দেড় দশকের বিজেপি যুগের অবসান, পুরনিগমে ক্ষমতা দখল করল AAP zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আম আদমি পার্টির (Aam Aadmi party) শাসনেই থাকতে হবে বিজেপিকে। ১৫ বছরের বিজেপি-রাজের অবসান ঘটিয়ে দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করে ফেলল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার ১২৬ পেরিয়ে গিয়েছে AAP। আরও একাধিক আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে বিজেপি জিতেছে ৯৭টি আসন। আরও ১০ আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র ১০টি ওয়ার্ড।

দিল্লির প্রায় ৯৪ শতাংশ এলাকা পুরনিগমের অধীনে পড়ে। স্বাভাবিকভাবেই দিল্লির শাসনব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধানসভার মতো পুরনিগমের নির্বাচনও ভীষণ গুরুত্বপূর্ণ। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেই ২০১৫ সালে ক্ষমতায় এলেও দিল্লি পুরনিগম (MCD) তারা এর আগে দখল করতে পারেনি। বস্তুত, সেই ২০০৫ সাল থেকে দিল্লি পুরনিগমের রাশ ছিল বিজেপির হাতে। দেড় দশকের সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগিয়ে পুরনিগমেও এবার দেখা গেল ঝাড়ুঝড়। পুরনিগম হাতছাড়া হওয়ার অর্থ, রাজধানীর শাসনব্যবস্থার আর কোনও স্তরেই বিজেপির অস্তিত্ব রইল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাংকের, সমস্ত ঋণেই বাড়তে পারে EMI]

শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, দিল্লির এই লড়াই বিজেপির জন্য অনেকাংশে প্রেস্টিজ ফাইটও ছিল। কারণ দিল্লি পুরনিগমেও বিজেপির প্রচারের মুখ হিসাবে তুলে ধরা হয়েছিল খোদ প্রধানমন্ত্রীকে। পুরনিগমের নির্বাচনেও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে নামিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু কোনওকিছুই পুরনিগমে আম আদমি পার্টির ঝড় রুখে দিতে পারল না। আপের এই ঝড়ে অবশ্য বিজেপির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেসও (Congress)। দিল্লির বুকে কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল। সংসদে দিল্লি থেকে কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই, বিধানসভায় নেই, পুরনিগমেও মোটে জনা দশেক কাউন্সিলর অবশিষ্ট রইলেন।

[আরও পড়ুন: দেশজুড়ে ছড়ানো মধুচক্রের জালে স্তম্ভিত পুলিশ! উদ্ধার হওয়া ১৪ হাজার মহিলার অর্ধেকই বাংলার]

দিল্লির এই জয় গুজরাট এবং হিমাচল প্রদেশের ফলপ্রকাশের ঠিক আগের দিন দিল্লির এই জয় আম আদমি পার্টিকে স্বস্তি দেবে। কারণ বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে, গুজরাট এবং হিমাচলে আপ প্রত্যাশিত ফল করতে পারছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.