এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সেই ভূমিকা সাড়া ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে। মমতার পথে হেঁটে এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একই ভূমিকায় দেখা যাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় সোমবার দিল্লি হাই কোর্টে সওয়াল করতে চলেছেন তিনি।
গত জানুয়ারিতে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল মণীশ সিসোদিয়া-সহ অন্যান্যদের মুক্তি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন করে হাই কোর্টে আবেদন জানিয়েছেন সিবিআই। সোমবার সেই মামলারও শুনানি হতে চলেছে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে। এদিকে এই বিচারপতি স্বর্ণকান্ত শর্মা যাতে আবগারি দুর্নীতি মামলা থেকে সরে যান সেই আবেদন জানিয়েছেন কেজরিওয়াল ও অন্যান্য অভিযুক্তরা। সোমবার আদালতে হতে চলেছে এই মামলার শুনানি। তার আগেই আপের আইনি বিভাগের তরফে জানানো হয়েছে, সোমবার এই মামলায় নিজেই নিজের হয়ে সওয়াল করবেন কেজরিওয়াল।
আরও পড়ুন:
বিচারপতি স্বর্ণকান্ত শর্মা যাতে আবগারি দুর্নীতি মামলা থেকে সরে যান সেই আবেদন জানিয়েছেন কেজরিওয়াল ও অন্যান্য অভিযুক্তরা। সোমবার আদালতে হতে চলেছে এই মামলার শুনানি।
বিচারপতি স্বর্ণকান্তর বিরুদ্ধে শুরু থেকেই অনাস্থার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল। অভিযোগ, কেজরি-সহ অন্যান্য আপ নেতারা বারবার তাঁর কাছে জামিনের আবেদন জানালেও তা খারিজ করা হয়। আপের তরফেও অভিযোগ তোলা হয়েছিল ওই বিচারপতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। চটজলদি ইডি-সিবিআই-এর পক্ষে সিদ্ধান্ত গ্রহণ নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও হাইকোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায় কেজরির সেই আবেদন প্রাথমিকভাবে খারিজ করে দেন। এবং এই বিষয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তবে রস্টার অনুযায়ী বিচারপতি স্বর্ণকান্তই সিবিআই-এর আবেদনের মামলার শুনানি করবেন বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতির কাছে আবেদন খারিজ হতেই এবার সরাসরি বিচারপতি শর্মার এজলাসেই তাঁকে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানাতে চলেছেন কেজরি। এবং মমতার পদাঙ্ক অনুসরণ করে এই বিষয়ে ব্যক্তিগতভাবে সওয়াল করবেন তিনি।
উল্লেখ্য, এর আগে এসআইআর ইস্যুতে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে এর আগেও একাধিক মামলা লড়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন প্রথমবার আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তবে সুপ্রিম কোর্টে সাধারণ নাগরিক হিসেবেই এই ভূমিকায় দেখা গিয়েছিল মমতাকে। এবার হাই কোর্টে সেই রূপে দেখা যাবে কেজরিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন