সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮ তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে মরণোত্তর সম্মান পেলেন শহিদ হাবিলদার হাংগপন দাদা৷ তাঁকে দেশের সর্বোচ্চ শৌর্য পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হল বৃহস্পতিবার৷ হাংগপন দাদার হয়ে রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী চাসেন লোয়াং৷ স্বামীর হয়ে পুরস্কার গ্রহণের সময় তাঁর চোখে দেখা গেল জল৷ লোয়াং যখন এই পুরস্কার গ্রহণ করছেন, সেই সময় কার্যত নীরব হয়ে পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ অতিথি মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানও যেন শোক জ্ঞাপন করলেন৷
গতবছরের মে মাসে জম্মু ও কাশ্মীরে পাক জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে শহিদ হন হাবিলদার হাংগপন দাদা৷ তবে জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ার আগে তিনজন জঙ্গিকে একাই নিকেশ করেছিলেন তিনি৷ আর তাই আজ তাঁকে সাহসিকতা ও শৌর্যের জন্য দেশের সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হল৷ ২৬ মে নওগম সেক্টরে জঙ্গিদের একেবারে কাছ থেকে গুলির শিকার হন অসম সাহসী এই জওয়ান৷ তাঁর জন্যই আরেক জঙ্গিকেও শেষ পর্যন্ত নিকেশ করা সম্ভব হয়৷ সেই অমর জওয়ানকে আজ গোটা দেশবাসী সশ্রদ্ধ প্রণাম জানায়৷
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু