Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Assam

অসমে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা! রকেট লঞ্চার, এলোপাথাড়ি গুলিতে আহত একাধিক জওয়ান

জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে অসমের নিষিদ্ধ সংগঠন 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইন্ডিপেন্ডেন্ট' বা ULFA(I)। বিধানসভা নির্বাচনের আগে অসমে সন্ত্রাসী হামলার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:১৩

options
link
অসমে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা! রকেট লঞ্চার, এলোপাথাড়ি গুলিতে আহত একাধিক জওয়ান zoom
অসমের কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা।

অসমের কমান্ডো ক্যাম্পে ভয়ংকর জঙ্গি হামলা। ক্যাম্প লক্ষ্য করে ছোড়া হল এলোপাথাড়ি গুলি, রকেট লঞ্চার। শনিবার গভীর রাতে অতর্কিত এই হামলায় অন্তত ৪ জওয়ান আহত হয়েছেন। জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে অসমের নিষিদ্ধ সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইন্ডিপেন্ডেন্ট’ বা ULFA(I)। বিধানসভা নির্বাচনের আগে অসমে সন্ত্রাসী হামলার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাত ২.৩০ নাগাদ এই হামলার ঘটনা ঘটে তিনসুকিয়া জেলার লেখাপানি থানার ক্যাম্পে। প্রথমে রকেট লঞ্চার থেকে ছোড়া হয় আরপিজি শেল। ৫টি শেল ছোড়ার পর শুরু হয় এলোপাথাড়ি গুলি। প্রায় ২০ মিনিট ধরে গোটা ক্যাম্পে গুলি বৃষ্টি করে জঙ্গিরা। ভয়ংকর এই হামলায় ৪ জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে অসমের ডিব্রুগড়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের দাবি, রাতের অন্ধকারে অরুণাচলের রাজ্য সীমা পেরিয়ে অসম ঢোকে জঙ্গিরা। জঙ্গিদের দলে অন্তত ৭ জন ছিল। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, যে চারজন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁরা বিপদসীমার বাইরে। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে উলফা। তাদের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুজুনি’।

Advertisement

এই হামলার দায় স্বীকার করেছে উলফা। তাদের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুজুনি’।

উল্লেখ্য, অসমে এই ধরনের হামলার ঘটনা এই প্রথমবার নয়। গত বছরের অক্টোবর মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল তিনসুকিয়ার কাকোপাথার সেনা ক্যাম্পে। মধ্যরাতে চলন্ত গাড়ি থেকে সেনাক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ৩ জন। হামলার পর ঘটনাস্থল ছেড়ে পালায় জঙ্গিরা। তাদের আর কোনও খোঁজ মেলেনি।

সেনা ক্যাম্পে সেই হামলারও দায় স্বীকার করেছিল অসমের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইন্ডিপেন্ডেন্ট’ বা উলফা। তবে এই সন্ত্রাসী সংগঠনের সাম্প্রতিক হামলায় নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। তার আগে এই ধরনের ঘটনা রুখতে নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.