সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শিক্ষক। তাই তাঁর কথা কেউ অমান্য করতে পারে না। কিন্তু এই অবস্থার সুযোগ নিয়েই নাবালিকা ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি তুললেন অসমের এক শিক্ষক। সে ছবি নেটদুনিয়ায় পোস্টও করেছেন তিনি নিজে। একজন শিক্ষক হয়ে কীভাবে ছাত্রীদের সঙ্গে এমন ছবি তুলতে পারেন একজন শিক্ষক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

[ ভারতীয় সেনার থেকে তথ্য পেতে মধুচক্রের ফাঁদ চিনের ]
জানা যাচ্ছে, ওই শিক্ষকের নাম ফয়জুদ্দিন লস্কর। হায়লাকান্দি জেলার বাসিন্দা তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যম শিক্ষকের এই কুকীর্তির কথা ফাঁস করেন। ছবিগুলি সামনে আসার পর কেউই এর কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে একের পর এক নাবালিকা ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তুলেছেন ওই শিক্ষক। মডেল হাই স্কুলের এই শিক্ষকের কীর্তি সামনে আসা মাত্র প্রচণ্ড সামাজিক রোষ তৈরি হয়। একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শিক্ষকের শাস্তি দাবি করেন।
[ বলুন তো, শহরের রাস্তায় উজ্জ্বল এই বিজ্ঞাপনে কী মারাত্মক ভুল রয়েছে? ]

[ বিজেপি ‘ছায়ায়’ মুকুল? কী জবাব তৃণমূল সাংসদের ]
অভিযুক্ত শিক্ষকের অতীত জানাচ্ছে, এ ধরনের কাজে তিনি আগেও লিপ্ত ছিলেন। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেবারও জনতার রোষের মুখে পড়েছিলেন তিনি। শাস্তিও দেওয়া হয়েছিল তাঁকে। তারপরও অবশ্য চাকরি নিয়ে কোনও টানাটানি হয়নি। ফলে বহাল তবিয়তেই শিক্ষক তাঁর কাজকর্ম চালিয়ে গিয়েছেন। এদিকে মেয়েদের শিক্ষকদের সঙ্গে এই অবস্থায় দেখে আঁতকে উঠেছেন অভিভাবকরা। পুলিশের দ্বারস্থও হয়েছেন তাঁরা। এফআইআর করেছেন ওই শিক্ষকের নামে। কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি ওই শিক্ষক। ফলে আতঙ্কের প্রহর গুনছেন অভিভাবকরা। কেন এই ধরনের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না, সে প্রশ্নও উঠেছে।
[ সেনার হাতে রাখি পরিয়ে কাশ্মীরে তেরঙ্গা ওড়ানোর স্বপ্ন এই কিশোরীর ]

সর্বশেষ খবর
-
‘ট্রাম্পকে মারব’, ইরানের রাস্তায় বিশাল বিলবোর্ড, কালো কফিনে মার্কিন প্রেসিডেন্ট!
-
ইসরো ছাড়ল ১০০ বিজ্ঞানী! গগণযান-সহ একাধিক প্রকল্প শিকেয়, চাপে পড়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
জাল নথিতে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ! পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান
-
একাই ৬৫৫ পাস! ফাইনালে স্পেনের ‘মেরুদণ্ড’কে রুখে দেওয়াই চ্যালেঞ্জ আর্জেন্টিনার
-
‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় স্কুল পিছু ২৫ লাখ! রাজ্যে চিহ্নিত ১২ হাজার ৩০০ স্কুল