সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দেশের নামী অলঙ্কার সংস্থা জোয়াল্লুকা জুয়েলারির (Joyalukkas Jewellery) ৩০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate)। শুক্রবার জোয়াল্লুকা জুয়েলারি চেনের পাঁচটি জায়গায় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকেরা। অলঙ্কার সংস্থার বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় আইন (Foreign Exchange Management Act) লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতীয় এই অলঙ্কার সংস্থার বিপণি রয়েছে দেশের ৬৮টি শহরে। তাদের বিরুদ্ধে দুবাইয়ে (Dubai) নিয়ম বহির্ভূতভাবে অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে। ইডির দাবি, হাওয়ালার (Hawala) মাধ্যমে দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাঠায় জোয়াল্লুকা জুয়েলারি। ওই অর্থ দুবাইয়ে নিজেদের সংস্থা জোয়াল্লুকা জুয়েলারি এলএলসি-তে বিনিয়োগ করা হয়েছিল। যার একশ শতাংশ মালিকানা জয় আল্লুকাস ভার্গিসের।
[আরও পড়ুন: লিভ-ইন সম্পর্ককে মান্যতা দেয় না ভারতীয় সমাজ, পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের]
ইডি সূত্রে জানা গিয়েছে, জোয়াল্লুকা জুয়েলারি চেনের ৩৩টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মূল্য ৮১ কোটি ৫৪ লক্ষ টাকা। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ৯১ লক্ষ টাকা, ৫.৫৮ কোটি টাকার ফিক্সড ডিপোসিট এবং সংস্থার ২১৭.৮১ কোটি টাকার শেয়ার। সম্প্রতি খোলা বাজারে ২ হাজার ৩০০ কোটি টাকার শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছিল সংস্থাটি। মঙ্গলবারই সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়। এরপর ইডির হানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত সংস্থার।
[আরও পড়ুন: মমতাকে জোটে চাই, দাবি কংগ্রেস প্লেনারিতে]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?