Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Delhi

সেপ্টেম্বরেও দাবদাহ দিল্লিতে, ৮৫ বছরে প্রথমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি

পর্যাপ্ত বৃষ্টির অভাবকেই দুষছেন আবহাওয়াবিদরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১৬:৫৩

options
link
সেপ্টেম্বরেও দাবদাহ দিল্লিতে, ৮৫ বছরে প্রথমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরেও পুড়ছে ‘দূষণের রাজধানী’ দিল্লি (Delhi)। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। হাওয়া অফিস সূত্রে খবর, গত ৮৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে মাসে উষ্ণতম দিন ছিল গতকাল। যা নিয়ে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। কিন্তু এমন পরিস্থিতি কেন হল?

সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৮৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পরিসংখ্যান বলছে, ১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। এর পর দ্বিতীয় স্থানে চলতি বছর। এর কারণ অপর্যাপ্ত বৃষ্টি। যদিও আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়েছে দিল্লিতে। এমনকী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীর একাংশে। তথাপি ঘাটতি ছিল ৬১ শতাংশ। যা এখনও পর্যন্ত পূরণ হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সনাতন বিতর্কে উদয়নিধির শিরচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের, ১০ কোটি পুরস্কার ঘোষণা]

হাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে বৃষ্টি হয়েছে মাত্র ৩২.৪ মিলিমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে আবহাওয়ার খুব বেশি উন্নতি হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। উল্লেখ্য, দিল্লির পাশাপাশি সোমবার রাজস্থানের (Rajasthan) একাধিক জায়গায় ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। গোটা দেশেই গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: আসনরফা না হলে বন্ধুত্বপূর্ণ লড়াই! বাংলা, দিল্লি, পাঞ্জাবে বিকল্প ভাবনা কংগ্রেসের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.