সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশি এখনও আসেনি৷ মাত্র চার বছর বাকি৷ এখন তো নাতি-নাতনিদের সঙ্গে খেলার সময়৷ জীবনের বাকি দিনগুলো এভাবেই শান্তিতে কাটিয়ে দিতে চান অধিকাংশ মানুষ৷ কিন্তু, বাকিদের মতো বাকি জীবন কাটাতে মোটেও রাজি নন কেরলের ভাটাকারার মীনাক্ষীআম্মা৷ ৭৬ বছর বয়সটা তাঁর কাছে একটা সংখ্যা মাত্র৷ একবার লাঠি হাতে আখাড়ায় নামলে, আজও ভাটকারা এলাকার কারও সাহস নেই তাঁর সামনে দাঁড়ান৷ বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন৷
সত্তোরর্ধ আম্মার এই কীর্তি কেরলে সুপ্রসিদ্ধ৷ দূর-দূরান্ত থেকে মানুষ আসেন তাঁর কালারি পায়াত্তুর কেরামতি দেখতে৷ হাতে চরকির মতো ঘোরে লাঠি৷ যার চোটে বিপক্ষের নাভিশ্বাস ছুটলেও উপস্থিত জনতার চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷
জুন মাসের ১৬ তারিখ ফেসবুকে আম্মার এই ভিডিও আপলোড করে ইন্ডিয়া অ্যারাইজিং৷ এর মধ্যে প্রায় ৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন মীনাক্ষীআম্মার লাঠির কেরামতি৷

সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব