সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াণের পরও বিতর্ক পিছু ছাড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর! তাঁর চিতাভস্ম নিয়ে বিজেপি নেতার টুইটে সরগরম জাতীয় রাজনীতি৷ অনলাইন ই-কমার্স সংস্থা আমাজনে বাজপেয়ীর চিতাভস্ম, এমনকী, অস্থিকলসও বিক্রি হচ্ছে টুইট করেছেন সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের মুখ দেবেন্দ্র জারারিয়া৷
[মর্মান্তিক! গৃহবধূকে বাঁচাতে গিয়ে মৃত চার যুবক]
মুহূর্তেই বিজেপির নেতার ওই পোস্ট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ নতুন করে শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি৷ খবর ছড়িয়ে পড়ে, বাজপেয়ীর চিতাভস্ম-সহ অস্থিকলস নাকি বিক্রি হচ্ছে অনলাইন ই-কমার্স সংস্থা আমাজনে! পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্যের কাহিনী নিয়ে প্রকাশিত একটি বইও৷ তাও আবার ৯০ শতাংশ ছাড়ে! রাজনৈতিক মহলের বিতর্কে ঝড় ওঠে৷ ই-কমার্স সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে গালমন্দ করতে থাকেন বিজেপির অতি উৎসাহী সমর্থকরা৷
[মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর]
পরিস্থিতি বেগতিক বুঝে ফের আসরে নামেন বিজেপি নেতা দেবেন্দ্র জায়ারিয়া৷ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ছড়িয়েছে, তা ভুয়ো বলে দাবি করেন তিনি৷ ওই বিজেপি নেতার সাফাই, ওয়ালে আসা একটি পোস্ট শেয়ার করেছিলেন৷ ঘটনাটি সত্যি কিনা, জানেন না৷ পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ২৫ আগস্ট একটি অ্যকাউন্ট থেকে বাজপেয়ী ও মোদির ছবি বিকৃত করে ওই পোস্টটি করা হয়৷ পোস্টটি শেয়ার করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র জায়ারিয়া৷
[‘আশীর্বাদ যাত্রা’য় উত্তেজনা, হামলার মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান]
সর্বশেষ খবর
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ শ্রী চরণীর! শ্রীলঙ্কাকে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের