সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম-এ কার্ড সোয়াইপ করলেন যুবক। ঘড়ঘড় শব্দের পর বেরিয়ে এল গোলাপি রঙের কড়কড়ে দুহাজার টাকার কয়েকটি নোট। কিন্ত নোটগুলি দেখে আক্কেলগুড়ুম হয়ে যায় যুবকের। সঙ্গে সঙ্গে ছোটেন থানার উদ্দেশ্যে। তবে সুরাহা কিছু মেলেনি এবং নোট দেখে হতবাক স্বয়ং পুলিশও।
অনলাইনে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, দায়ের এফআইআর
কী ছিল ওই নোটগুলিতে? দিল্লির সঙ্গমবিহারের এক এটিএম থেকে বেরনো ওই নোটগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা ছিল ‘চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। নোটের সিরিয়াল নম্বরের জায়গায় ছাপা শূন্য। শুধু তাই নয়, আরবিআই সিলের পরিবর্তে রয়েছে ‘PK’ লেখা।
এখনই বাজারে আসছে না নয়া ১০০০ টাকার নোট
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ৬ ফেব্রুয়ারি, দুহাজার টাকার, চারটি নোট ওই এটিএম থেকে তুলেছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রোহিত নামের এক যুবক। প্রত্যেকটি নোটই ছিল জাল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন সেই যুবক।বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও যৌথ মহড়া নয়, জানাল রাশিয়া
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!