সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় চরম নাজেহাল দেশবাসী৷ খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ৷ হাসপাতাল থেকে সরকারি বাস কাউন্টার, ৫০০ ও ১০০০ টাকার নোট দেখালে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে৷ এবার খুচরো সমস্যা মেটাতে আসরে নামল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷
কীভাবে? এটিএম-এ এবার ১০০ টাকার নোটের পাশাপাশি মিলবে ৫০ টাকার নোটও৷ যাতে খুচরো অর্থ দিয়ে নগদ লেনদেন করতে মানুষকে অসুবিধায় না পড়তে হয়, সেই কারণেই এমন উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের৷
বুধবার সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১১ নভেম্বরের পর থেকেই এটিএমে গেলে ১০০ টাকার পাশাপাশি ৫০ টাকাও তুলতে পারবেন জনতা৷ এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের কোনও লেনদেনে টাকা কাটবে না৷ অর্থাৎ একই কার্ডে যতবার ইচ্ছে টাকা তোলার স্বাধীনতা পাবেন সাধারণ মানুষ৷ তবে ১৮ নভেম্বর পর্যন্ত এটিএম থেকে একবারে ২০০০ টাকার বেশি তোলা যাবে না৷ তারপর থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়তে পারে৷
সর্বশেষ খবর
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু