সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশনে হাজির থাকতে হবে বিজেপির সমস্ত সাংসদকে৷ প্রয়োজনে যে কোনও সময় যে কোনও সাংসদকে ডাকা হতে পারে৷ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
[‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC]
ভারতের মতো সংসদীয় গণতন্ত্রে লোকসভা ও রাজ্যসভায় আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মাধ্যমে সব সমস্যার সমাধান হওয়া প্রয়োজন৷ কিন্তু গত কয়েকটি মরশুমে বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার ব্যহত হয়েছে সংসদের এই দুই কক্ষের অধিবেশন৷ সাংসদদের অনুপস্থিতিও চিন্তায় ফেলেছে সরকারকে৷ চলতি বাজেট অধিবেশনের পরিস্থিতিও একই৷ সোমবার রাজ্যসভায় সাংসদের অনুপস্থিতির কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই তোলা সম্ভব হয়নি৷ আর উপস্থিতির এই করুণ দশার জন্য বিরোধীদের পাশাপাশি অনেকাংশে সরকার পক্ষের সাংসদরাও দায়ী বলে মনে করছে বিজেপি৷
তাই এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি৷ জানা গিয়েছে, দলের সংসদীয় বৈঠকে সাংসদদের একহাত নিয়েছেন তিনি৷ প্রত্যেককে যথা সময়ে সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি৷ যাতে প্রয়োজন অনুযায়ী যে কোনও বিষয়ে সাংসদদের পাশে পাওয়া যায়৷ আর শাসকদল সংখ্যাগরিষ্ঠতার সুবিধা অন্তত পেতে পারে৷
[পাকিস্তানে অত্যাচারিত ভারতীয় মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সুষমা স্বরাজ]
ক’দিন আগেও সংসসদের অধিবেশন সুষ্টুভাবে চালানোর আবেদন জানিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিও সাংসদের উপস্থিতির হার নিয়ে দুঃশ্চিন্তা প্রকাশ করেছেন৷ গণতন্ত্রের পক্ষে এই অবস্থা একেবারেই সুখকর নয় বলেই জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতাল বাদ, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’