সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটো ভাড়া নিয়ে শুরু হয়েছিল বচসা। তারপর রীতিমতো রক্তারক্তি কাণ্ড! নগদ না পেয়ে ২২ বছরের তরুণীকে এলোপাথাড়ি কোপালেন ওই অটোচালক। খাস রাজধানী দিল্লির ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ।
[আরও পড়ুন: লন্ডনে রাহুল গান্ধীর ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা! ব্যাপারটা কী?]
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মেজাজ হারিয়ে মেহরিনের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ওই চালক। তাঁর পেটের নিচের দিকে বেশ কয়েক বার কোপ মারা হয়। কোনওক্রমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসাধীন তিনি।
পুলিশ জানিয়েছে, মেহরিন কাশ্মীরের বাসিন্দা। নার্সিং পড়তে দিল্লির শাহিন বাগ এলাকায় ভাড়া থাকেন। রান্নাঘরের কিছু জিনিসপত্র কিনতেই বেরিয়েছিলেন। কিন্তু অটোচালকের আক্রমণে হাসপাতালে ভরতি হতে হল তাঁকে। রাজেশ দেও আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।
[আরও পড়ুন: আন্দোলনের ঝাঁঝ বাড়াবে সিপিএমের ‘ঝটিকা বাহিনী’, নয়া কৌশল আলিমুদ্দিনের]
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটোয় হাত, হনুমানকে গুলি করে খুন গৃহস্থের! বাঁকুড়ায় হুলুস্থুল
-
কোচবিহারে কেলেঙ্কারি! অসমের বাসে টাকা পাচার, চালকের আসনের নিচ থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট
-
ইমরানের ছেলেদের সাক্ষাৎকারে ম্যাচ বয়কটের হুমকি পাকিস্তানের! কিছুই জানেন না বলছেন কোচ
-
‘থিমের নামে ডিমের প্যান্ডেল নয়’, প্রতিমা নিয়েই বা কী বলছে বিশ্ব হিন্দু পরিষদ?
-
মুসলিম চরিত্রে সানিকে মেনে নেয়নি দর্শক, ‘বাটোয়ারা ১৯৪৭’ ব্যর্থতায় দেওলকেই দায়ী করলেন শাবানা আজমি!