সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম না হয়েও আজানের শব্দে ঘুম ভাঙবে কেন, প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম৷ তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক গোটা দেশ জুড়ে৷ এবার সে প্রসঙ্গেই নিজের মত জানালেন গুজরাটের কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তাঁর দাবি, নমাজের জন্য আজান জরুরি৷ কিন্তু তার জন্য লাউডস্পিকার মোটেও জরুরি নয়৷
[ ‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]
টুইটারে সোনুর মন্তব্য সামনে আসামাত্র তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে৷ কেউ কেউ সোনুর টুইটকে অসহনশীল আখ্যা দিয়েছেন৷ কারও আবার মত, সোনু কোনও বিশেষ ধর্মের বিরোধিতা করেননি৷ ধর্মের নামে জোর করে অনুশাসন চাপিয়ে দেওয়া বা লাউডস্পিকার বাজানোরই বিরোধিতা করেছেন৷ পাল্টা প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকেও৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু প্রশ্ন তুলেছিলেন, কীর্তন বা রামায়ণের সময়ও লাউডস্পিকার ব্যবহার করা হয়৷ তাহলে কি বিজেপি শাসিত রাজ্যগুলি এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সমর্থ হবে? এদিকে নেটিজেনরা প্রিয়াঙ্কা চোপড়ার এক ভিডিওয় সোনুকে জবাব দিয়েছেন৷ যেখানে নায়িকা জানিয়েছিলেন, আজান শুনতে তাঁর খুব ভাল লাগে৷ জনৈক নেটিজেনের আবার প্রশ্ন, এরপর রাতভর ধর্মীয় উৎসবে গান গাওয়ার অফার ফিরিয়ে সোনু যেন তাঁর প্রতিবাদ জারি রাখেন৷
Azaan is an essential ingredient for Namaz. In today’s day of modern technology, loudspeakers aren’t
— Ahmed Patel (@ahmedpatel) April 18, 2017
এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তাঁর দাবি, নমাজের জন্য আজান জরুরি৷ কিন্তু আজকাল প্রযুক্তি উন্নতি হয়েছে বলেই যে লাউডস্পিকার ব্যবহার করতে হবে, তার কোনও মানে নেই৷ ঠিক একইরকম প্রশ্ন তুলেছিলেন সোনু নিগমও৷ তাঁর প্রশ্ন ছিল হজরত যখন আজান প্রচলন করেন, তখন তো বিদ্যুৎ ছিল না৷ তাহলে লাউডস্পিকারের ব্যবহার কেন? এদিন আহমেদ প্যাটেলও আজানে লাউডস্পিকার ব্যবহার না করার পক্ষেই সায় দিলেন৷
[ স্বাধীন হলে ‘শয়তান’ হবে নারীরা! যোগীর লেখা ঘিরে তীব্র বিতর্ক ]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন