সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দেশবাসীর। সোনু নিগমের পর এবার তা উসকে দিযেছেন অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। জানিয়েছিলেন, ভোর পাঁচটায় আজানের শব্দে পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তোলা কোনও সভ্যতার পরিচয় নয়। আর এ নিয়েই এবার সমাজবাদী পার্টির কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।
[ আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর ]
এই সেদিনই আজানের ক্ষেত্রে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম। ধর্ম নিয়ে তাঁর প্রশ্ন ছিল না, বরং ছিল ধর্মস্থানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে। কিন্তু বিতর্কের অভিমুখ ঘুরে যায় অন্যদিকে। ফলে ফতোয়া জারি হয় সোনুর নামে। শেষমেশ নিজেই মাথা কামিয়ে সমস্ত অভিযোগের অভিনব জবাব দেন সোনু। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। তাঁরও প্রশ্ন, লাউডস্পিকারের ব্যবহার নিয়ে। টুইট করে অভিনেত্রী জানান, ব্রাহ্মমুহূর্তে কেউ ঈশ্বরকে স্মরণ করতেই পারেন।কিন্তু তার জন্য গোটা পাড়া প্রতিবেশীকে তীব্র শব্দে জাগিয়ে তোলা কোনও সভ্য দেশের পরিচয় হতে পারে না। আর এ নিয়েই অভিনেত্রীকে কড়া সমালোচনায় বিঁধলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি। সাফ জানালেন, “ভোরে পুজো করা বা আজান ভারতীয় চিরন্তন সংস্কৃতি। কারা আজ এ নিয়ে প্রশ্ন তুলছেন? যাঁরা নাচা-গানা করেন, মদ খেয়ে এ ওর কাঁধে হাত রেখে ঘুরে বেড়ান, রাত দু’টোয় বাড়ি ফেরেন? এরা আজান নিয়ে প্রশ্ন তোলার কে?” কিন্তু লাউডস্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় একজন অভিনেত্রীর জীবিকা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কি সঙ্গত? আবু আজমির জবাব, মহিলা বলে কি সাতখুন মাফ? মন্দির হোক বা মসজিদ, লাউডস্পিকার ব্যবহার করা হবে। কোনও মহিলা যদি তা বন্ধ করতে উদ্যোগী হয়, তবে যতদূর প্রতিবাদ করার তিনি করবেন। তাতে তাঁর জেল হলেও কিছু যায় আসে না বলে জানান নেতা।
[ পাঠ্যবইয়ে অপ্রয়োজনীয় রবীন্দ্র রচনাবলী, বাতিলের সুপারিশ RSS-এর ]
এসপি নেত্রী জুহি সিং জানান, এরকম দায়িত্বজ্ঞানহীন কথা আগেও শুনেছি। কিন্তু মনকে শুদ্ধ করে যে আজান, তা আর একজনকে বিরক্ত কী করে করতে পারে? সম্ভবত ওঁর কাছে আজানের থেকে ঘুম বেশি জরুরি। আজান নিয়ে সোনু নিগমের পর ফের যে এ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল, তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র