সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দাগী আসামীদের ধরে ধরে যোগ শেখাবেন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী যোগগুরু বাবা রামদেব৷ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রামদেব আগামী রবিবার তিহার জেলের অন্তত ১১ হাজার বন্দিকে যোগ প্রশিক্ষণ দেবেন বলে কারা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷ যোগ শিক্ষা দেওয়ার পাশাপাশি, বন্দিদের জন্য কাজের সুযোগও দেবেন রামদেব৷
জানা গিয়েছে, আগামী রবিবার অন্তত চার ঘণ্টা বন্দিদের সঙ্গে সময় কাটাবেন যোগ গুরু৷ দেখবেন, বন্দিদের উৎপাদিত পণ্য সামগ্রী খতিয়ে দেখবেন তিনি৷ তিহার জেলে বন্দিদের উৎপাদিত পণ্য কীভাবে আরও বাজারজাত করা যায়, তা নিয়েও জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন রামদেব৷ মনে করা হচ্ছে, রামদেবের কোম্পানির সঙ্গে তিহার জেলের বন্দিদের উৎপাদিত পণ্যের মেলবন্ধন ঘটিয়ে দেশের বাজার দখল নেওয়ার কৌশল নেওয়া হতে পারে৷
[জমি নিয়ে বিবাদ, মহিলার বুকে লাথি মেরে বিতর্কে জননেতা]
ব্যবসা বাড়ানোর সঙ্গে সঙ্গে বন্দিদের মনোবল বাড়াতে আগামী রবিবার তিহার জেল ও সংলগ্ন নয়টি কারাগারের বন্দিদের একত্রিত করে যোগ প্রশিক্ষণ দেবেন রামদেব৷ অপরাধ জগতের অন্ধকার কাটিয়ে কীভাবে বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার উপরের গুরুত্ব দিতেই এই যোগ প্রশিক্ষণ বলে জানা গিয়েছে৷ তিহার জেলে বন্দিদের যোগ প্রশিক্ষণ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রামদেব মন্তব্য করেন, ‘‘যোগ রাগ ও প্রতিশোধ নেওয়ার মানসিকতার বিলুপ্তি ঘটায়৷ আর আমি যোগের মাধ্যমে বন্দিদের মধ্যে ক্রোধ মুক্তির পথের সন্ধান দেওয়ার চেষ্টা করব৷”
আগামী ২১ জুন পালিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস৷ ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করে৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন৷ সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের