সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন পারফর্মিং অ্যাকাউন্ট (এনপিএ) নিয়ে বাস্তবোচিত পদক্ষেপের পক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল৷ কিন্তু ব্যাঙ্কগুলিকে আগামী বছরের মার্চেই ব্যালান্স শিট সাফ করার কাজ সারতে হবে বলে জানিয়ে দিলেন আরবিআই-এর ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন৷
উল্লেখ্য, প্রতি বছর মার্চে সেই বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব ব্যাঙ্কগুলিকে তৈরি করতে হয়৷ এবং এনপিএ অ্যাকাউন্টের হিসাব চলে যায় ব্যাঙ্কের খরচের ভাগে৷ স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের নিট মুনাফা কমে যায়৷ মঙ্গলবার বণিকসভা অ্যাসোচ্যামের একটি অনুষ্ঠানে ব্যাঙ্কগুলির হিসাব পরীক্ষার সময়সীমা পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন ডেপুটি গভর্নর৷ এর আগে আরবিআই গভর্নর রঘুরাম রাজন অনাদায়ী ঋণ নিয়ে ‘গভীর অস্ত্রোপচার’ করার কথা বলেছিলেন৷ সেই নীতি থেকে কিছুটা সরে এসেছেন উর্জিত প্যাটেল৷ তাঁর মত, এনপিএ অ্যাকাউন্ট নিয়ে দৃঢ় অথচ বাস্তবোচিত পদক্ষেপ করতে হবে৷ যাতে দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে তহবিলের অভাব না হয়৷
বিশ্বনাথন জানিয়েছেন, পরিকাঠামোর ক্ষেত্রে প্রকল্প শেষ হতে অনেক সময় লাগে৷ তাই ওই ক্ষেত্রে অনাদায়ী ঋণের পরিমাণও মোট ঋণের প্রায় ১৬-১৭ শতাংশ৷ এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা দরকার বলেও মন্তব্য করেন ডেপুটি গভর্নর৷
সর্বশেষ খবর
-
শখের দাম চার কোটি! ভাইঝির আবদারে নিলামে বিরল বাজপাখি কিনলেন কাকা
-
ভেস্তে গেল চক্রব্যূহে ভারত ঘেরার ষড়যন্ত্র! ঘোর সংশয় নেপাল-তিব্বত চৈনিক রেলপথ ঘিরে
-
পঞ্চমীর লুকবুকে তাক লাগানো ওয়েস্টার্ন? হাঁটু-কনুইয়ের কালো ছোপ দূর করুন এই ৩ ঘরোয়া মাস্কে
-
আমিষ বিতর্কে মুখ না খুললেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, পুজোয় বাঙালি যা ইচ্ছে তাই খাবে
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির