Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Rare Falcon

শখের দাম চার কোটি! ভাইঝির আবদারে নিলামে বিরল বাজপাখি কিনলেন কাকা

এমন উপহার পেয়ে কী বলছে বালিকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:৩৯

options
link
শখের দাম চার কোটি! ভাইঝির আবদারে নিলামে বিরল বাজপাখি কিনলেন কাকা zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

ছোট্ট মেয়েটা বাজপাখি খুব ভালোবাসত। কাকা তাই চেয়েছিলেন তাকে উপহার দিতে। যেমন ভাবা তেমন কাজ। ভাইঝিকে তিনি কিনে দিলেন বিরল প্রজাতির বাজ। মূল্য? নিলামে এর দাম উঠেছিল ১৫ লক্ষ দিরহাম। ভারতীয় মুদ্রায় যা ৩.৮৫ কোটি!

আবু ধাবিতে হওয়া নিলামে অংশ নিয়েছিল ছোট্ট সাইখা আল মনসুরি। ‘আবু ধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশনবন ২০২৬’প্রদর্শনীর অন্যতম সেরা আকর্ষণ ছিল এই নিলাম। সেখানে তার সঙ্গে যোগ দেন আরও বহু বাজপ্রেমী। ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেখানে দেখা যাচ্ছে, সাইখা নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছে উপস্থিত সংবাদমাধ্যমকে। তার কাছে জানতে চাওয়া হয় কে তাকে পাখিদের সম্পর্কে আগ্রহী করে তুলেছে। উত্তরে সাইখা জানায়, ”আমার কাকা।” বাজপাখিটির দাম ১ কেজি। পাখিটি দৈর্ঘ্যে ও প্রস্থে ১৬.৫ ইঞ্চি। আজকের নিলামের পরই সে হয়ে উঠল সবচেয়ে দামি বাজপাখি। এখন তাকে নিয়ে চর্চা শুরু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by علي الجابري🇦🇪 (@ali.aljabri2)

উল্লেখ্য, সাদা বাজ বা সাদা বাজপাখি শিকারী পাখিদের মধ্যে অত্যন্ত বিরল। সাধারণত উত্তর মেরু সংলগ্ন ঠান্ডা অঞ্চলে বসবাসকারী জাইরফ্যালকন প্রজাতির এই পাখিদের মধ্যে কোনও কোনওটি সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে। আরব দেশগুলিতে, বিশেষ করে দুবাইয়ের শেখদের কাছে এই সাদা বাজের মর্যাদা ব্যাপক। অত্যন্ত বিরল হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে একটি নিখুঁত সাদা বাজের দাম বহুগুণ বাড়তে পারে। যার সাম্প্রতিক উদাহরণ এই বাজপাখিটি।

বলে রাখা ভালো, শিখ ধর্মেও এর একটি বড় ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং জিকে ‘চিত্তে বাজা ওয়ালা’ বা ‘সাদা বাজপাখির রক্ষক’ বলা হত। তিনি তাঁর শিষ্যদের বীরত্ব ও সঠিক পথ প্রদর্শনের প্রতীক হিসেবে সবসময় সঙ্গে একটি সাদা বাজপাখি রাখতেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.