সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকা বাতিলের সিদ্ধান্তে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ তবে মোদির আগেও দেশে এমন জরুরি অবস্থা দেখা দিয়েছিল৷ ১৯৭৮ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ১০০০, ৫০০০ এবং ১০ হাজার টাকার নোট রাতারাতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তবে সেই জমানার টাকা যত্ন করে এখনও রেখে দিয়েছেন অনেকে৷ এবার তাঁদের পোয়াবারো৷ কারণ লুপ্ত হয়ে যাওয়া সেই নোটই এবার নিলামে উঠছে৷
মরুধর আর্টস অকশান হাউসের তরফে রাজেন্দ্র মেরু এক সংবাদ মাধ্যমকে জানান, তখনকার এক হাজার টাকার নোটের বর্তমান মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা৷ আন্দাজ করতে পারেন পুরনো সেই ৫ এবং ১০ হাজার টাকার নোটের বর্তমান মূল্য কত? কমপক্ষে ৩০ লক্ষ টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ অর্থাৎ দুষ্প্রাপ্য একটি ৫ হাজার টাকার নোট পেতে খরচ করতে হবে ৩০ লক্ষ টাকা বা তারও বেশি৷ তবে মেরু জানান, বহু বছর আগে বাতিল হয়ে যাওয়া পাঁচ এবং দশ হাজারের নোট নিলামে তোলা হবে না৷ তবে ব্যক্তিগতভাবে সেই নোট কেনা যাবে৷

২০০০ সালে নোট নিলামে তোলার বিষয়টি আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত নোটের জন্য ২০০ বার দর করা হয়েছে৷ মেরুর আশা, ১৯৭৮ সালের সেই পুরনো ১ হাজার টাকার নোট পিছু ৫ লক্ষ টাকাও পাওয়া যেতে পারে৷ কী ভাবছেন? বাড়িতে এমন কোনও নোট খুঁজে পাওয়া যাবে কি না? ভাগ্যের শিকে কিন্তু যখন-তখন ছিঁড়তেই পারে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার