সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজিরাঙা জাতীয় উদ্যানে পশু সুরক্ষার কড়াকড়ি নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল বিবিসি৷ আর তার জেরেই বিবিসি’র উপর নিষেধাজ্ঞা জারি করল কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট৷ আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে এই নিষেধাজ্ঞা৷ অসমের এই জাতীয় উদ্যানে পশুসুরক্ষার নামে রীতিমতো বর্বরতা চলে বলেই দেখানো হয়েছিল সেই তথ্যচিত্রে৷ আর তার জেরেই এই সিদ্ধান্ত৷
(৩৯ জন পাক বন্দিকে মুক্তি দিয়ে শান্তির বার্তা ভারতের)
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথারিটি বিবিসি’র সাংবাদিক জাস্টিন রাওলাত এবং আন্তর্জাতিক সংবাদমধ্যমকে পাঁচ বছরের জন্য কাজিরাঙা জাতীয় উদ্যানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ প্রসঙ্গত, সাংবাদিক রাওলাত তাঁর ‘ওয়ান ওয়ার্ল্ড: কিলিং ফর কনজারভেশন’ নামের একটি তথ্যচিত্রে দেখিয়েছেন কীভাবে কাজিরাঙা জঙ্গলে রাইনো সংরক্ষণের নামে যাকে তাকে হত্যা করার ক্ষমতা দেওয়া রয়েছে সেখানকার রক্ষীদের৷ এই তথ্যচিত্রটিকেই বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের তরফে৷ আর এরপরেই বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথারিটি (এনটিসিএ)৷
সোমবার বিকালে এনটিসিএ একটি মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছে, বিবিসি’র তরফ থেকে তথ্যচিত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিভিউয়ের জন্য পাঠাতে ব্যর্থ হয়েছে৷ আর বন্য জন্তুদের প্রেক্ষাপটে কাজ করা এবং পরিস্থিতির ভুল ব্যাখ্যা করার জন্য বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করা হল৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর