সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি ও ক্রিকেটের দুনিয়ার জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুর৷ বিজেপি সাংসদ তথা বিসিসিআই সভাপতি হিসেবেই তিনি পরিচিত৷ এবার সেনা আধিকারিক হিসেবে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷
প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি৷ হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সেনায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি৷ ভোপালে হওয়া প্রশিক্ষণ ও চণ্ডীগড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ বছরের অনুরাগ৷ আর পাঁচজন সেনা আধিকারিকের মতো তাঁকেও নিয়মিত কিছু ট্রেনিং করতে হবে৷ বছরে এক মাস টেরিটোরিয়াল সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ জরুরিকালীন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয় এই বিভাগের জওয়ানদেরও৷
সেনাবাহিনীর সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত অনুরাগ৷ তাঁর ঠাকুরদার মতো ছোটবেলায় তিনিও সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখতেন৷ তবে পরবর্তীকালে তা হয়ে ওঠেনি৷ অনুরাগ বলছেন, “নিজেকে মিলিটারি পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার৷ সেই স্বপ্ন সার্থক হয়েছে৷ এবার দেশকে সেবা করতে পারব৷ প্রশিক্ষণের অপেক্ষায় রয়েছি৷” নয়া ইনিংসে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দা৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের