সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিটিং রিট্রিট সেরিমনি’র মধ্যে দিয়ে শেষ হল চারদিনের সাধারণতন্ত্র দিবস উদযাপন পর্ব৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে নর্থ ব্লক, সাউথ ব্লক, রাষ্ট্রপতি ভবনকে আলোয় মুড়ে ফেলা হয়েছিল রবিবার৷ বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ দেখতে এদিন ভিড় করেছিলেন অগণিত দর্শক৷ জাতীয় পতাকাকে অভিবাদন জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট ব্যক্তিরা৷
#BeatingRetreat Ceremony to take place at Vijay Chowk in #NewDelhi pic.twitter.com/KdPJynbkOj
Advertisement— Doordarshan News (@DDNewsLive) January 29, 2017
রবিবার এই অনুষ্ঠানে অংশ নেয় ১৬টি মিলিটারি ব্যান্ড, রেজিমেন্টাল সেন্টার ও ব্যাটেলিয়ানের ১৬টি পাইপ ও ড্রাম ব্যান্ড৷ ছিল ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর ব্যান্ডও৷ পাশাপাশি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, বিএসএফ, অধাসেনা ও দিল্লি পুলিশও এদিনের অনুষ্ঠানে অংশ নেয়৷ এদিনের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো৷
WATCH NOW : Abide with me, fast falls the even tide…#BeatingRetreat at #VijayChowk on @DDNational & https://t.co/wrKuBgYT7W pic.twitter.com/55mlY3U8WW
— Doordarshan National (@DDNational) January 29, 2017
National Salute
The President of India is the Chief Guest at #BeatingRetreat ceremony & is welcomed by the PBG cavalry unit@RashtrapatiBhvn pic.twitter.com/yOb3wJ8lX0— Indian Diplomacy (@IndianDiplomacy) January 29, 2017
সাধারণতন্ত্র দিবসের তিনদিন পর ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠিত হয়৷ সূর্যাস্তের সময় সেনাবাহিনী যখন ব্যারাকে ফেরে, সেই সময়টিকে জানান দিতেই এই রিট্রিটের আয়োজন৷ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে চালু হয় এই রেওয়াজ৷ তারপর থেকে প্রতি বছর নিয়মিতভাবে পালিত হচ্ছে ‘বিটিং রিট্রিট’৷
#BeatingRetreat
This mesmerizing ceremony on the 29th of January officially marks the end of #RepublicDay festivities in India pic.twitter.com/9Ajl617r1J— Indian Diplomacy (@IndianDiplomacy) January 29, 2017
দেখুন সেই অনুষ্ঠানের ভিডিও:
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি