সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের পার্থক্য মন মানেনি৷ তাই ৬৪ বছর বয়সে বিয়ে করেছিলেন ২৭ বছরের ছাত্রীকে৷ ফল হাতেনাতে পেলেন বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ কমিউনিকেশনের অধক্ষ ডঃ আকাশ কে রোজ৷ স্ত্রী কৃপার পরিবারের হাতেই বেধড়ক মার খেলেন তিনি৷ লাঞ্চনার হাত থেকে রেহাই পাননি কৃপাও৷
২০১০ সালে ইনস্টিটিউটে ছাত্রী হিসেবে যোগ দেন কৃপা৷ তখন তাঁর বয়স ছিল ২১, আর আকাশ ছিলেন ৫৯ বছরের প্রৌঢ়৷ তবে, প্রেমের আবেগ বয়সের বাধা টপকে নিজের গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগেনি৷ চলতি বছরের মে মাসে বাড়িতে না জানিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এ আকাশকে বিয়ে করেন কৃপা৷ একথা বাড়িতে জানাজানি হতেই বিক্ষোভের মুখে পড়তে হয় কৃপাকে৷ কৃপার বাবা অভিযোগ করেন, যেহেতু আকাশ খ্রীষ্টান ধর্মালম্বী তাই এই বিয়ে বৈধতা পাবে না৷ আকাশ এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন বলেও অভিযোগ তাঁর৷
শনিবার নিজেদের বিয়ের কাগজপপত্র ঠিক করতেই রাজেশ্বর নগরের ডেপুটি রেজিস্ট্রারে অফিসে গিয়েছিলেন কৃপা-আকাশ৷ সেখানে তাঁদের উপর চড়াও হন কৃপার বাবা ও তাঁর বন্ধুরা৷ আকাশকে বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হন কৃপাও৷ অবশ্য কারোই তেমন বড়সড় আঘাত লাগেনি বলেই খবর৷
সর্বশেষ খবর
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল