সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস ট্যুরে নিয়ে গিয়ে সন্তানের সামনেই মা’কে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার মালিকের বিরুদ্ধে৷ বেঙ্গালুরুর এক নির্মাণ সংস্থায় ওই মহিলা কাজ করতেন বলে জানা যাচ্ছে৷
জানা গিয়েছে, ২৩ বছরের শর্মিলা (নাম পরিবর্তিত) একটি নির্মাণ সংস্থার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে যোগ দিয়েছিলেন৷ তাঁর দাবি, নতুন চাকরি শুরু করার দু’মাসের মধ্যেই তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করেন তাঁর অফিসের বস৷ কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ করার ভয় দেখিয়ে শর্মিলা কোনওক্রমে নিজের সম্মান বাঁচাতে সক্ষম হন৷
কিন্তু শর্মিলাকে যৌন হেনস্তা করার ইচ্ছে কোনওভাবেই যেন দমন করতে পারেননি ওই সংস্থার মালিক টি বিবেকানন্দ৷ আর তাই শর্মিলাকে ফাঁদে ফেলতে একটি অফিস ট্যুরের পরিকল্পনা করেন তিনি৷ অফিসের দুই কর্তা তাঁকে নিয়ে ট্যুরে হাজির হন৷ অফিসের অপর মালিকও সেই ট্যুরে থাকায় কোনও সন্দেহও করেননি শর্মিলা৷
কিন্তু সেখানে পৌঁছেই শুরু হয় সমস্যা৷ একটি পাঁচতারা হোটেলে কেবল একটিই ঘর ভাড়া নেন শর্মিলার বস এবং সেই ঘরেই শর্মিলাকে থাকতে বাধ্য করা হয়৷ শর্মিলার অভিযোগ, সেখানেই তাঁর স্নানের ভিডিও গোপনে রেকর্ড করা হয়েছে বলে তাঁকে জানানো হয়৷ সেই ভিডিও ফাঁসের হুমকি দিয়েই তাঁকে ধর্ষণ করা হয় বলে দাবি করেন তিনি৷ সন্তানের সামনেই তাঁকে একাধিকবার ধর্ষিত হতে হয় বলে অভিযোগ তাঁর৷ পরে শর্মিলার স্বামী ওই মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷
পুলিশ সূত্রে খবর, অভিযোগের দায়েরের কথা জানার পর থেকেই পলাতক শর্মিলার বস৷ আদালতে আগাম জামিনেরও আবেদন করার পাশাপাশি অভিযুক্ত মালিক অফিসের সীমানা মাড়াচ্ছে না বলেও জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
ফের পানশালায় মারামারি! নাইটক্লাবে গিয়ে গ্রেপ্তার সানরাইজার্স তারকা, সঙ্গে ছিলেন স্টোকসও
-
বারুইপুরে ‘খুন’ বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার